August 4, 2026, 11:39 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

বাগমারা’য় ব্যবসায়ীর কাছে থেকে হত্যার ভয় দেখিয়ে নগদ টাকা-ছিনতাই

Reporter Name

মো: জাহাঙ্গীর আলম,স্টাফ রিপোর্টার,রাজশাহী
রাজশাহীর বাগমারা উপজেলার শিবজাইট বাজার এলাকায় ভোর রাতে সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনায় এক ব্যক্তি ছিনতাইকারীর কবলে পড়েছেন। এ সময় ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর রাতে ঘটনাটি ঘটে। ভুক্তভোগী আবেদ আলী জানান, তিনি তাহেরপুর বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শিবজাইট বাজার এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে আসা ছিনতাইকারীরা তাঁর গতিরোধ করে।
এ সময় হত্যার ভয়ভীতি দেখিয়ে ছিনতাইকারীরা তাঁর কাছ থেকে নগদ আনুমানিক ১৪ থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগীর ছেলে রনি ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ভোর রাত হওয়ায় আশপাশে লোকজন কম থাকায় ছিনতাইকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি।
ভুক্তভোগী আবেদ আলীর বাড়ি উপজেলার বাসুপাড়া ইউনিয়নের বীরকয়া গ্রামে। তিনি বাসুপাড়া ইউনিয়নের জ্যোতিনগঞ্জ বাজারে গুড়ের ব্যবসা করেন।
এলাকাবাসীরা জানান, শিবজাইট বাজার ও আশপাশের এলাকায় সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বেড়ে গেছে। এতে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। তারা দ্রুত এলাকায় পুলিশি টহল জোরদার এবং ছিনতাইকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল আলম জানান, ছিনতাইয়ের ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে বাগমারা উপজেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে



ফেসবুক কর্নার