August 4, 2026, 11:38 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

তজুমদ্দিনে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name

মোহাম্মদ নয়ন চৌধুরী ভোলার প্রতিনিধ।
মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে
ইসলামী তজুমদ্দিন উপজেলা উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকাল ৪টায় তজুমদ্দিন উপজেলার একটি স্থানীয় হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির জেনারেল সেক্রেটারি এবং লালমোহন–তজুমদ্দিন তথা ভোলা–৩ আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী নিজামুল হক নাঈম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী তজুমদ্দিন উপজেলা সেক্রেটারি মাস্টার মো. মহিউদ্দিন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁচড়া ইউনিয়ন সভাপতি মাওলানা মো. নোমান, শম্ভুপুর ইউনিয়ন সভাপতি মাস্টার আ. বারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা।
আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদদের আত্মত্যাগ ও স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মমর্যাদা, ন্যায়বিচার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে। স্বাধীনতার সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে ইসলামী মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়



ফেসবুক কর্নার