August 4, 2026, 11:58 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

সিরাজগঞ্জে বিরল প্রজাতির হিমালয়ান শকুন উদ্ধার

Reporter Name

সিরাজগঞ্জ প্রতিনিধি

হিমালয় থেকে উড়তে উড়তে সিরাজগঞ্জে যমুনার চরাঞ্চলে এসে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়া বিরল প্রজাতির হিমালয়ান শকুনকে উদ্ধার করেছেন পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের সদস্যরা। সোমবার (১৫ ডিসেম্বর) উদ্ধার করা শকুনটি সিরাজগঞ্জ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) রাতে সিরাজগঞ্জ পৌর শহরের আমলাপাড়া মহল্লার পাপ্পু সেখের বাড়ি থেকে শকুনটি উদ্ধার করা হয়।

পাপ্পু সেখ বলেন, কয়েকদিন আগে শকুনটি উড়তে না পেরে মাটিতে পড়ে গেলে চরাঞ্চলের যুবকরা সেটিকে আটকে রাখে। এরপর ওই যুবকদের কাছ থেকে পাখিটিকে তিনি নিজ বাড়িতে নিয়ে আসেন। তিন দিন প্রাথমিক চিকিৎসা শেষে মামুন বিশ্বাসকে খবর দেন। পরে মামুন বিশ্বাস গিয়ে হিমালয়ান শকুনটি উদ্ধার করে সিরাজগঞ্জ বন বিভাগের কাছে হস্তান্তর করেন।

পরিবেশবাদী সংগঠন দ্য বার্ড সেফটি হাউসের চেয়ারম্যান মামুন বিশ্বাস বলেন, পাপ্পু নামের এক ব্যক্তি সেটিকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে চিকিৎসা করে। খবর পেয়ে সেটিকে আমাদের হেফাজতে নিয়ে চিকিৎসা শেষে বন বিভাগে হস্তান্তর করেছি।



ফেসবুক কর্নার