April 25, 2026, 12:51 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

বাগেরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন

Reporter Name

 মো:মিজানুর রহমান সাগর
 বাগেরহাট প্রতিনিধিঃ
সারা দেশেরমত বাগেরহাটেও যথাযথ মর্যাদা ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হচ্ছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যদয়ের সাথে সাথে তোপধ্বনীরমাধ্যমে বিজয় দিবসের কর্মসূচির সূচনা হয়।
এর পরেই জেলা প্রশাসনের পক্ষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। জেলা পুলিশের পক্ষ থেকে পুস্প স্তবক অর্পণ করেন পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী।
পুলিশ সুপারের পরে একে একে বিচার বিভাগ,মুক্তিযোদ্ধা সংসদ, বাগেরহাট প্রেসক্লাব, সরকারি মহিলা কলেজ, সরকারি পিসি কলেজ, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, এলজিইডি, ইসলামী ব্যাংক, অগ্রনী ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ পুস্প স্তবক অর্পন করা হয়মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্বে।
সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়েছে। জেলা বিএনপির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করেন, জেলা বিএনপির আহবায়ক এটিএম আকরাম হোসেন তালিম, সাবেক সভাপতি এমএ সালাম, যুগ্ন আহবায়ক ড. শেখ ফরিদুল ইসলাম, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, বিএনপি নেতা ব্যারিষ্টার শেখ মোহাম্মাদ জাকির হোসেন, খান মনিরুল ইসলাম, শাহেদ আলী রবিসহ নেতাকর্মীরা। বিএনপির পরেই যুবদল, মহিলা দল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পুস্পস্তবক অর্পন করে।বেলা বাড়ার সাথে সাথে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে মানুষের ঢল নামে শহীদমুক্তিযোদ্ধা স্তম্বে।
পরে সকাল সাড়ে ৮টায় বাগেরহাট জেলা স্টেডিয়ামে জাতীয় পাতাকা উত্তোলন এবং বাগেরহাটবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন। এসময় পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
পরে কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনী করা হয় জেলা স্টেডিয়ামে। কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শনীতে জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন  শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহন করে।
এদিকে বিজয় দিবস উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বিজয় মেলার আয়োজন করেছে জেলা প্রশাসন ও বিসিক শিল্প নগরী। বেলা সাড়ে ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার