April 25, 2026, 1:10 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

দেবহাটায় নানা আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস

Reporter Name

রিয়াজুল ইসলাম আলম,,, সাতক্ষীরা(দেবহাটা)প্রতিনিধি।।
সাতক্ষীরায় মহান বিজয় দিবস-২০২৫ দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে, নানা কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। দিনের প্রথম প্রহরে তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। পরে দেবহাটা ফুটবল মাঠের পাশে অবস্থিত শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, দেবহাটা থানা, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা প্রেসক্লাব, দেবহাটা রিপোর্টার্স ক্লাব, সরকারী কেবিএ কলেজ, বিএনপি, দেবহাটা কলেজ, মহিলা কলেজ, দেবহাটা সরকারী বিবিএমপি ইনস্টিটিউশন হাইস্কুল, উপজেলা জিয়া পরিষদ, উপজেলা জাসাসসহ বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্টান। পরে সকাল ৮টায় দেবহাটা ফুটবল মাঠে দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. শরীফ খাঁন ও দেবহাটা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই যোদ্ধা, জনপ্রতিনিধিবৃন্দ ডিসপ্লে ও কুচকাওয়াজ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এতে উপজেলার বিভিন্ন কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। পরে সকাল ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারকে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার মিলন সাহা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবার, সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধীমহল অংশগ্রহণ করেন। এসময় বক্তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মত্যাগ স্মরণ করে স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। সভা শেষে মুক্তিযুদ্ধের ৯নং সেক্টরের সাব সেক্টর কমান্ডার মরহুম ক্যাপ্টেন শাহজাহান মাস্টার ও শহীদ মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত এবং জুলাই গনঅভ্যুত্থানে নিহত শহীদ আসিফ হাসানের কবর জিয়ারত করা হয়। বিকালে প্রাতি ফুটবল খেলা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



ফেসবুক কর্নার