June 4, 2026, 11:06 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যানের সংঘর্ষে ওসিসহ দুই পুলিশ সদস্য নিহত 

Reporter Name

মো রাজিব খান পাবনা প্রতিনিধি

। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টায় উপজেলার পাকশী ভেড়ামারা লালনশাহ সেতু সংলগ্ন টোল প্লাজা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ওসি মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে আসছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্য এসেছিলেন। এ সময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী একটি কাভার্ডভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়।
তারা আরও জানান, দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ডভ্যানের চাকার নিচে পিষ্ট হন। ঘটনাস্থলে মারা যান দুজন। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঈশ্বরদী থানার ওসি মমিনুজ্জামান বলেন, নিহত পুলিশ সদস্যদের মরদেহ কুষ্টিয়া হাইওয়ে থানার পুলিশ সদস্যরা নিয়ে গেছে। গতকালই ওসি মোজহারুল ইসলাম ঈশ্বরদী থানায় যোগদান করেছে। আইনে প্রক্রিয়া শেষে পরবর্তীতে বিস্তারিত জানানো হবে



ফেসবুক কর্নার