August 5, 2026, 12:38 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

খুলনায় যুবকের মরদেহ উদ্ধার

খুলনা আফিস

নগরীর দোলখোলা ইসলামপুর মোড় হোটেল বিলাসী থেকে ‌তানভীর কবির তপু (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ হোটেলের তৃতীয় তলার ৩১২ নং কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানায়, হোটেল বিলাসীর দুই তলার একটি কক্ষে দুইজন ভাড়া থাকতেন। গত দুইদিন ওই কক্ষের অপরজন বাড়িতে চলে যান। গত রাতে মৃত ওই যুবক কক্ষে ভেতর থেকে আটকিয়ে দিয়ে সেখানে অবস্থান করেন। আজ দুপুরে তার খাবার দিতে গিয়ে দরজায় আঘাত করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে স্থানীয়দের ডাকা হয়। পরবর্তীতে দরজা ভেঙে ওই যুবকের দেহ ঘরের ফ্লোরে পড়ে থাকাতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।
খুলনা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কী কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত না করে বলা সম্ভব নয়।



ফেসবুক কর্নার