August 5, 2026, 12:39 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

বটিয়াঘাটায় মহান বিজয় দিবস উদযাপিত

Reporter Name

বটিয়াঘাটা, প্রতিনিধি-খুলনা।

বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস পালিত হয়েছে। আজ ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখ রোজ মঙ্গলবার সূর্য্যদয়ের সাথে সাথে গল্লামারি স্মৃতি সৌধে শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান এর সভাপতিত্বে স্থানীয় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: শোয়েব শাত-ঈল ইভান, থানা অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান, সরকারি বটিয়াঘাটা মহা বিদ্যালয়ের অধ্যক্ষ অমিতেষ দাশ, খুলনা জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বিএনপি নেতা সুলতান মাহমুদ, বাংলাদেশ জামায়াতে ইসলামের খুলনা জেলা শ্রমিক কল্যান ফাউন্ডেশনের সহকারী সেক্রেটারী আল আমিন গোলদার, বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা দলের আহব্বায়ক ফেরদৌস শেখ সহ বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বটিয়াঘাটা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলোয়াত করেন মুফতী আব্দুল হাকিম, গীতা পাঠ করেন পরেশ বিশ্বাস, কুজকাওয়াজ পরিচালনা করেন পবিত্র মন্ডল, বিভিন্ন ডিসপ্লে প্রদর্শণীতে অংশগ্রহণকারীদের মধ্যে ১ম স্থান অধিকার করেন জলমা চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়, ২য় বটিয়াঘাটা হেড কোয়াটার মাধ্যমিক বিদ্যালয়, ৩য় কিশোলয় প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও দিনব্যাপী আরও অনেক খেলাধুলা অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধাদের জাতীয় সংবর্ধনা প্রদান করা হয়, উপজেলা অডিটরিয়ামে। সর্বশেষে এক প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়, যেখানে অংশগ্রহণ করেন বটিয়াঘাটা অফিসার্স ক্লাব ও মুক্তিযোদ্ধা এবং তাদের পক্ষে সাংবাদিক বৃন্দ



ফেসবুক কর্নার