June 22, 2026, 10:47 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

Reporter Name

 

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় একটি প্রতিবাদী পোস্ট— আর তাতেই যেন নেমে এলো আতঙ্কের ছায়া। সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়ে ও তার সুস্থতা কামনা করে লেখা একটি বার্তার জেরে হত্যার হুমকির মুখে পড়েছেন দেশের জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশের মূল্য কি এতটাই ভয়াবহ? এই প্রশ্নই এখন তোলপাড় তুলেছে শোবিজ অঙ্গন থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে হত্যার হুমকি নিয়ে নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এ নিয়ে মুখ খুলেছেন চমক নিজেই।

সোশ্যাল হ্যান্ডেলে প্রকাশিতব সেই ভিডিও বার্তাতে চমক জানান, একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে তাকে। তার ব্যক্তিগত ফোন নম্বর ছড়িয়ে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন। এ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন চমক।

তিনি আরও জানান, তাকে এ পর্যন্ত কয়েকশবার ফোন করা হয়েছে; তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে।

ভিডিওর এক পর্যায়ে চমক বলেন, ‘আমি মনে করি আমি অন্তত দেশের জন্য কিছু করতে পেরেছি। আর যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, তাহলে এটি হবে আল্লাহর পক্ষ থেকে সুন্দর উপহার। এটি হবে শহীদি মৃত্যু।’

সবশেষ তিনি ভক্তদের উদ্দেশে বলেন, ‘অনেকেই আমাকে নিরাপদে থাকার কথা বলছেন। তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। আমি এ নিয়ে চিন্তিত না। আমি যদি সত্যিই মারা যাই, তাহলে এটি হবে গর্বের। আর আমি গুলি খাওয়ার ভয়ে বাসাতে বসেও থাকব না।



ফেসবুক কর্নার