June 2, 2026, 5:06 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

খুবিতে দু’দিনব্যাপী ভর্তি পরীক্ষা শুরু বৃহস্পতিবার, পরীক্ষার্থী ১ লাখ ৮ হাজার

Reporter Name

স্টাফ রিপোর্টার খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২০২৫ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল ১৮ ডিসেম্বর (বৃহস্পতিবার)। দুই দিনব্যাপী এ ভর্তি পরীক্ষায় চারটি ইউনিটে ১১০৯টি আসনের বিপরীতে ১ লাখ ৮ হাজার ২৬৬ জন পরীক্ষার্থী অংশ নেবে।
প্রথম দিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘ডি’ ইউনিটের (ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষা খুলনা বিশ্ববিদ্যালয় এবং ঢাকার কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই ইউনিটে মোট পরীক্ষার্থী ৩ হাজার ৬০৩ জন।
অপরদিকে, দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান, আইন, শিক্ষা এবং চারুকলা স্কুল নিয়ে গঠিত এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৬ হাজার ৭৩৪ জন পরীক্ষার্থী।
পরবর্তী দিন, ১৯ ডিসেম্বর (শুক্রবার) সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। একইদিন বেলা ১১.৪০ মিনিট থেকে দুপুর ১২.৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য ‘ড্রইং পরীক্ষা’ নেওয়া হবে। এই ইউনিটের পরীক্ষা একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থী।
এদিন বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এতে অংশ নেবে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থী।
বিশ্ববিদ্যালয় প্রশাসন পরীক্ষা সুষ্ঠু ও নিরাপদভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। পরীক্ষাকেন্দ্রগুলোতে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা এবং সংশ্লিষ্ট প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।



ফেসবুক কর্নার