April 25, 2026, 2:24 am
শিরোনাম :
আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা আধুনিকতার পিঠে মধ্যযুগ: রৌমারীতে জ্বালানি সংকটে ফিরছে ‘ঢেঁকি কল’ নারায়ণগঞ্জ-ঢাকা রুটে বাস নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে আহত বহু যাত্রী আইডি যাচাইয়ে ন্যায্যমূল্যে ডিজেল পেয়ে স্বস্তিতে চুয়াডাঙ্গর কৃষকরা

চিরিরবন্দরে এমবিএসকের পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

Reporter Name

মোরশেদ উল আলম, চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি ঃ
দিনাজপুরের চিরিরবন্দরে মহিলা বহুমুখী শিক্ষা কেন্দ্র (এম বি এস কে) এর আওতায় সমৃদ্ধি কর্মসূচির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গত ১৭ ডিসেম্বর বুধবার বিকেল ৫ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের হাজীর মোড়ে মহিলা বহুমূখী শিক্ষা কেন্দ্রের (এমবিএসকে) আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ ইয়াসিন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য ও পুরস্কার বিতরণ করেন এমবিএসকের নির্বাহী প্রধান মোছাম্মদ রাজিয়া সুলতানা খাতুন।

এমবিএসকে কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেনের সঞ্চালোচনায় বিশেষ অতিথি হিসেবে সমৃদ্ধি কর্মসূচির ফোকালপার্সন এ কে এম রাশেদ আলী, আব্দুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ময়েন উদ্দীন শাহ, বেলতলী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম, এমবিএসকে এর উপজেলা প্রোগ্রাম সমন্বয়কারি মোঃ নজরুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গসহ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ী প্রতিযোগি উপস্থিত ছিলেন



ফেসবুক কর্নার