March 6, 2026, 4:42 am
শিরোনাম :
মাগুরায় আওয়ামীলীগ কার্যালয় সামনে পতাকা উত্তোলন আগুন ও ভাংচুর, আটক ৩ কুড়িগ্রামে নয় বছর ধরে ভাঙা ব্রিজ, যাতায়াতে আতঙ্কে ২০ হাজার মানুষ সরিষাবাড়ীতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবা ও গাঁজাসহ ৪ মাদকসেবী গ্রেফতার রমজানকে ঘিরে বাজার তদারকি জোরদার: রামপালে তিন ব্যবসায়ীকে জরিমানা জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা আরও এক দেশে সরকার পরিবর্তনের হুমকি ট্রাম্পের আনোয়ারায় গ্যাস সংকটে দুই সার কারখানার উৎপাদন বন্ধ একযোগে রাশিয়ার ৪ যুদ্ধজাহাজে ভয়াবহ হামলা, ব্যাপক ক্ষয়ক্ষতি ৫ দিন ধরে ইন্টারনেট নেই ইরানে কালিগঞ্জে অবৈধ ২ টি ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২০ হাজার টাকা জরিমানা আদায়

বাবার বয়সী এক নির্মাতা জোর করে চুম্বন করতে চেয়েছিল : মালতী

Reporter Name

বিনোদন ডেস্ক

বিনোদন দুনিয়ার রঙিন আলো, রেড কার্পেট আর খ্যাতির আড়ালে লুকিয়ে থাকে বহু না-বলা অন্ধকার গল্প। সেই অন্ধকারের পর্দা এবার নিজেই সরালেন ভারতীয় ক্রিকেটার দীপক চাহারের বোন, অভিনেত্রী ও চলচ্চিত্র নির্মাতা মালতী চাহার। সালমান খান সঞ্চালিত বিতর্কিত রিয়েলিটি শো বিগ বস ১৯-এ অংশ নেওয়ার পর ভারতের জনপ্রিয় সঞ্চালক সিদ্ধার্থ কানানকে দেওয়া এক সাক্ষাৎকারে কাস্টিং কাউচের তিক্ত অভিজ্ঞতার কথা অকপটে জানালেন তিনি—যা নতুন করে আলোড়ন তুলেছে বি-টাউনে।

সেই সাক্ষাৎকারে কাস্টিং কাউচ প্রসঙ্গে মালতী বলেন, কখনো কখনো এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়, যেখানে কিছু মানুষ সুযোগ নেওয়ার চেষ্টা করেন।

তার কথায়, ‘ ইন্ডাস্ট্রিতে অনেকে শরীরী ভাষা ও আচরণের মাধ্যমে একজন মানুষের সীমা বোঝার চেষ্টা করেন।‘

তিনি জানান, ইন্ডাস্ট্রির মানুষ খুবই চতুর—কার সামনে কতদূর যাওয়া যায়, তা তারা খুব দ্রুত বুঝে নেয়। মালতীর দাবি, দু-একজন তার সীমা লঙ্ঘন করার চেষ্টা করেছিলেন, এমনকি একজন দুর্ব্যবহারও করেছিলেন। তবে তার স্পষ্ট আচরণ ও দৃঢ় অবস্থানের কারণে বেশিরভাগই সীমা অতিক্রম করতে সাহস পাননি।

এই ধরনের পরিস্থিতি সামলাতে পারিবারিক শিক্ষার বড় ভূমিকার কথাও উল্লেখ করেন মালতী।

ভারতীয় বিমানবাহিনীতে কর্মরত বাবার কাছ থেকে পাওয়া শৃঙ্খলা ও স্পষ্টতার শিক্ষা তার ব্যক্তিত্বে প্রতিফলিত হয় বলে জানান তিনি, যা অনেক সময় মানুষকে বাড়াবাড়ি করা থেকে বিরত রাখে।

মেয়েদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বার্তাও দিয়েছেন মালতী চাহার। তিনি বলেন, ‘মেয়েদের ধরে নেওয়া উচিত যে, কিছু পুরুষ তাদের ক্ষমতা বা অবস্থানের অপব্যবহার করতে পারেন। মিষ্টি কথায় ভুলে গেলে চলবে না। সব সময় সচেতন থাকতে হবে এবং নিজের সীমা দৃঢ়ভাবে নির্ধারণ করা জরুরি।’

সবশেষে তার সঙ্গে ঘটে যাওয়া তিক্ত এক অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তিনি।

মালতীর ভাষায়, একটি প্রজেক্ট নিয়ে নিয়মিত দেখা হওয়া এক পরিচালকের সঙ্গে কাজ শেষ হওয়ার পর সৌজন্যবশত তিনি তাকে জড়িয়ে ধরেন। কিন্তু সেই মুহূর্তেই পরিচালক তার ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন। অভিনেত্রী বলেন, ‘আমি পুরোপুরি হতভম্ব হয়ে গিয়েছিলাম। কী হচ্ছে বুঝতেই পারিনি। বাবার বয়সী একটা মানুষ আমাকে চুম্বন করতে চাইছে । সেসময় সঙ্গে সঙ্গে তাকে থামাই এবং এরপর আর কখনো তার সঙ্গে দেখা করিনি।’

ঘটনাটিকে আরও ভয়াবহ করে তোলে একটি বিষয়, সেই পরিচালক মালতীর চেয়ে বয়সে অনেক বড় ছিলেন এবং তিনি তাকে বাবার মতো সম্মান করতেন। এ বিষয়ে মালতী বলেন, ‘এই ঘটনা আমাকে শিখিয়েছে—কাউকেই অন্ধভাবে উচ্চ মর্যাদায় বসানো উচিত নয়। আমি কখনো ভাবিনি ওই বয়সের কেউ এমন আচরণ করতে পারেন। আমি ভীষণ রেগে গিয়েছিলাম।’

সব মিলিয়ে মালতী চাহারের অভিজ্ঞতা কেবল একজন অভিনেত্রীর ব্যক্তিগত কষ্টের গল্প নয়, বরং বিনোদন দুনিয়ার বহু নারীর নীরব বাস্তবতার প্রতিচ্ছবি। সাহস করে মুখ খুলে তিনি আবারও মনে করিয়ে দিলেন—চুপ করে সহ্য করা নয়, সচেতনতা আর দৃঢ় অবস্থানই পারে অন্ধকারের বিরুদ্ধে আলো জ্বালাতে।



ফেসবুক কর্নার