June 4, 2026, 11:42 pm
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

খুলনায় ‘মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন

Reporter Name

খুলনা ব্যুরো-

ভারতের মাটিতে বাংলাদেশের সন্ত্রাসীদের আশ্রয় এবং বাংলাদেশের ওপর অব্যাহত সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘খুলনায় মার্চ টু ভারতীয় সহকারী হাই কমিশন’ কর্মসূচি পালন করেছে আধিপত্যবাদ বিরোধী ঐক্যজোট। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে আন্দোলনকারীরা নগরীর সামসুর রহমান রোডের ভারতীয় সহকারী হাই কমিশন অফিসের সামনে অবস্থান নেন।
কর্মসূচি চলাকালে ‘হাদির গায়ে গুলি কেন, ভারত তুই জবাব দে’, ‘তুমি কে আমি কে, হাদি হাদি’, ‘ভারত যদি বন্ধু হও, খুনি হাসিনাকে ফেরত দাও’, ‘লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’ ইত্যাদি স্লোগানে মুখর হয়ে ওঠে।
বক্তারা বলেন, আধিপাত্যবাদ বিরোধী নেতা হাদিকে আওয়ামী সন্ত্রাসী দ্বারা গুলি করে হত্যা করা হয়েছে। সেই সকল সন্ত্রাসীদের ভারত আশ্রয় দিয়ে ভুল করেছে। এর ফল ভালো হবে না। বাংলাদেশের ওপর দিল্লির কোনো তাঁবেদারি আর মানবো না। হাদি আমাদের পথ দেখিয়েছেন, কীভাবে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে লড়াই করে যেতে হয়। এক হাদির রক্তের বিনিময়ে হাজার লক্ষ হাদি বাংলাদেশে জন্ম নেবে।
বক্তারা আরও বলেন, ভারতের রক্ত চক্ষু ভয় করি না। বাংলাদেশের দিকে রক্ত চক্ষু দিয়ে তাকালে ভারত খণ্ড খণ্ড করে দেব। ভারতে আশ্রয় দেওয়া সন্ত্রাসীদের ২৫ ডিসেম্বরের মধ্যে ফেরত দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে আন্দোলনকারীরা খুলনার রয়েল মোড়ে অবস্থান নেন এবং পরে মিছিল সহকারে কমিশন অভিমুখে যাত্রা শুরু করেন। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে খুলনা ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে এসে জড়ো হন তারা। এ সময় বিপুল সংখ্যক পুলিশ সদস্য সেখানে ব্যারিকেড দেয়। সেখানে আন্দোলনকারীরা কিছু সময় অবস্থান নিয়ে বিকেল পৌনে ৫টার দিকে ফের মিছিল সহকারে রয়েল মোড় চত্বরে এসে কর্মসূচি শেষ করেন।



ফেসবুক কর্নার