June 5, 2026, 12:42 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাড়িতে ভাঙচুর-আগুন

Reporter Name

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাড়িতে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এসময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার কিছু আগে নগরীর দুই নম্বর গেটের চশমা হিল এলাকায় এই ঘটনা ঘটে।

নগরীর দুই নম্বর গেট থেকে মিছিল নিয়ে এসে শতাধিক ছাত্র-জনতা এই ভাঙচুর চালায়।

বিক্ষুব্ধদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবেদ বিন জাবেদ কালবেলাকে বলেন, এটা আমাদের পরিকল্পিত কোনো কর্মসূচি ছিল না। আমরা দুই নম্বর গেটের বিক্ষোভ থেকে তাৎক্ষণিক সিদ্ধান্তে নওফেলের বাড়িতে চলে এসেছি। লীগ আমাদের কাছে আসার আগেই আমরা লীগের কাছে চলে এসেছি।

তিনি আরও বলেন, আরেক হাদীর মৃত্যুর পূর্বেই আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ গড়ব।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বলেন, আমরা হামলার বিষয়টি শুনেছি। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার