June 5, 2026, 12:43 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

এনসিপি নেত্রী রুমীর দাফন সম্পন্ন 

অভয়নগর প্রতিবেদক

 

রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে উদ্ধার হওয়া জান্নাতারা রুমী (৩০) নামে সেই এনসিপি নেত্রীর দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর সরকারি কবরস্থানের সামনে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জান্নাতরা রুমী এনসিপির ধানমন্ডি থানা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। সে নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর বাসস্ট্যান্ড এলাকার জাকির হোসেনের মেয়ে। বর্তমানে হাজারীবাগ থানার জিগাতলা এলাকার ২৫/৭১ এক ভাড়া বাসায় থাকতেন৷

খোঁজ নিয়ে জানা যায়, জান্নাতারা রুমীর দুই বোন এবং এক ভাই। রুমী ছোট থাকতেই তার মা মারা যায়। পরবর্তীতে তার বাবা দ্বিতীয় বিয়ে করেন। রুমী ভাই এবং চাচাদের কাছেই বেড়ে উঠেন৷ ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে রুমী এনসিপির রাজনীতিতে সক্রিয় হয়। জেলা কমিটিতে কিছুদিন কাজ করার পর সে ঢাকায় চলে যায়। পরবর্তীতে এনসিপির হয়ে সেখানে রাজনীতি করেন৷ সম্প্রতি ধানমন্ডি ৩২ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির সামনে এক নারীকে মারধরের পর সারাদেশে তিনি আলোচনায় আসেন।

জান্নাতারা রুমীর চাচাতো ভাই মেহেদী হাসান বলেন,পরিবারের সকলের সিদ্ধান্তেই তাকে রাতে দাফন করা হয়েছে। আমরা ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী এটিকে আত্মহত্যা বলেই ধরে নিচ্ছি। এর বাইরে আর বেশি কিছু বলতে চাইনা।

উল্লেখ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর ঝিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিচ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠায়। ময়নাতদন্ত শেষে রাত ১২ টার দিকে তার মরদেহ নিয়ে নওগাঁর পত্নীতলায় আসে পরিবার।



ফেসবুক কর্নার