August 5, 2026, 3:03 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

বান্দরবানে সাবেক মন্ত্রীর বাড়িতে অগ্নিসংযোগ

অভয়নগর প্রতিবেদক

বান্দরবানে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল চলাকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংয়ের বাসভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত সোয়া ৩ টার দিকে শহরের রাজারমাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি সিঙ্গাপুরের একটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করলে ক্ষুব্ধ ছাত্র-জনতা বান্দরবান শহরে বিক্ষোভ মিছিল শুরু করে। মিছিলটি বাজার এলাকা হয়ে মধ্যমপাড়া অতিক্রম করে রাজারমাঠে পৌঁছালে বিক্ষুব্ধরা সাবেক মন্ত্রীর বাসভবনে আগুন ধরিয়ে দেয়।

বিক্ষোভকারীরা হাদির মৃত্যুর জন্য বীর বাহাদুর উশৈসিংকে দায়ী করে তাঁর গ্রেপ্তারের দাবি জানায়। পরে তারা বান্দরবান বাজারের ট্রাফিক মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ইফতেখার উদ্দিন জানান, দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।

এদিকে জেলা পুলিশ সুপার মো. আবদুর রহমান জানান, গভীর রাতে সংঘটিত এ ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার, ১৯ ডিসেম্বর,।



ফেসবুক কর্নার