June 22, 2026, 10:31 pm
শিরোনাম :
মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ! জনদুর্ভোগ নিরসনে মাঠে জেলা প্রশাসক, উন্নয়ন কাজ পরিদর্শনে ডিসি নাজমুন আরা সুলতানা ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৩ বেলা সাড়ে ১১টাতেও অফিসে অনুপস্থিত ডিডি, তথ্য চাইতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী নোবিপ্রবির ২০তম বিশ্ববিদ্যালয় দিবসে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ, শিক্ষা-গবেষণায় নতুন প্রত্যয়ের ঘোষণা

ঢাবিতে ভর্তি পরীক্ষা দিতে এসে শিক্ষার্থীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ভর্তি পরীক্ষা দিতে এসে অসুস্থ হয়ে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ওই শিক্ষার্থীর নাম মো. তাহেরুজ জামান আকাশ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মোকাররম ভবনের নিচতলা থেকে অসুস্থ অবস্থায় ওই শিক্ষার্থীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, বিকেলে খুলনা বিভাগের ভর্তি পরীক্ষা ছিল। কম্পিউটার সাইন্স ভবনের বারান্দায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ওই শিক্ষার্থীকে প্রথমে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে নিয়ে যায়। এরপর সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়ার পর তার মৃত্যু হয়।

জানা গেছে, ওই শিক্ষার্থীর বাড়ি পিরোজপুর জেলায়। তার বাবার নাম ইসমাঈল হোসাইন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃত শিক্ষার্থীর মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তের জন্য শাহবাগ থানা পুলিশকে জানান হয়েছে।



ফেসবুক কর্নার