April 25, 2026, 5:15 am
শিরোনাম :
জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার আসনের চেয়ে পরীক্ষার্থী কম: দুশ্চিন্তার ভাঁজ শিক্ষা বিশেষজ্ঞদের কপালে কম সুদে প্রি-শিপমেন্ট ঋণ সুবিধা চালু, রফতানিতে গতি ফেরানোর উদ্যোগ অনুমতি ছাড়া ভিডিও ধারণে শাস্তির বিধান: নতুন সাইবার আইনে গোপনীয়তা সুরক্ষায় জোর আইনমন্ত্রীর কড়া বার্তা: বিচার ব্যবস্থায় অনৈতিকতা বরদাস্ত নয় পরিত্যক্ত স্কুল ভবনে মাদক আসর, আতঙ্কে মণিরামপুরের স্থানীয়রা জকসুকে দলীয় কর্মসূচিতে ব্যবহারের অভিযোগে প্রতিবাদ ছাত্রদল-সমর্থিত প্রতিনিধিদের টেকনাফে বিদেশি পিস্তলসহ মানবপাচারকারী আটক অষ্টঘরিয়ায় পাপ্পু ক্রীড়া চক্রের ফুটবল টুর্নামেন্টে বাহাদিয়া ক্লাবের জয় কলেজের শিক্ষিকাকে পেটানো ও ভাঙচুরের ঘটনা’য় বিএনপি নেতাকে-বহিষ্কার ওয়ারিশ গোপন করে জমি বিক্রির অভিযোগ, কালীগঞ্জে প্রতারণার শিকার ক্রেতা

বটিয়াঘাটায় অপহরণ করে চাঁদা দাবির ঘটনায় বাপ্পি মল্লিক গ্রেপ্তার

অভয়নগর প্রতিবেদক

খুলনার বটিয়াঘাটা উপজেলার ৫নং ভান্ডারকোর্ট ইউনিয়নে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে বাপ্পি মল্লিক নামে এক দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করেছে বটিয়াঘাটা থানা পুলিশ। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে ভান্ডারকোর্ট এলাকা থেকে তাকে আটক করা হয়।
এ ঘটনায় ভুক্তভোগী ঠিকাদার ওলিয়ার রহমান (৫৩) বাদী হয়ে তিনজনকে আসামি করে বটিয়াঘাটা থানায় একটি চাঁদাবাজি মামলা দায়ের করেন। মামলাটি নং–০৯, তারিখ–১৯/১২/২০২৫।
মামলার এজাহার ও ভুক্তভোগীর বর্ণনা অনুযায়ী, ওলিয়ার রহমান খুলনার রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের একটি প্রকল্পের কাজ পরিচালনা করছেন। ওই কাজে স্থানীয় কিছু লোক দিয়ে কাজ করানো হয়। গত ১৮ ডিসেম্বর রাত আনুমানিক ৮টার দিকে ভান্ডারকোর্ট এলাকার মাহফুজুর মল্লিকের পুত্র বাপ্পি মল্লিক কাজের জন্য লোক দেওয়ার কথা বলে তাকে ভান্ডারকোর্ট বটতলায় ডেকে নেন। পরে পাশের বাড়িতে কথা বলার কথা বলে তাকে নির্মল কুমার দে-এর পুত্র উত্তম কুমার দে-এর বাড়িতে নিয়ে যাওয়া হয়।
সেখানে এক কাপ চা খাওয়ানোর পর কয়েকজন মিলে ভুক্তভোগীর সঙ্গে ধস্তাধস্তি করে। এ সময় বাপ্পি মল্লিক তার কাছ থেকে নগদ টাকা, একটি চেইন ও একটি আংটি ছিনিয়ে নেয়। পরে তাকে নদীর পাশে একটি ঘেরে নিয়ে হাত-পা বেঁধে ঝুলিয়ে রাখা হয়, মুখে টেপ লাগিয়ে মারধর করা হয় এবং ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যা করে নদীতে ফেলে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।
ভুক্তভোগী ওলিয়ার রহমান জানান, তিনি অপহরণকারীদের জানান যে তার কাছে এত টাকা নেই, বর্তমানে ৫ লাখ টাকা জোগাড় করা সম্ভব। এ কথা শুনে অপহরণকারীরা তাকে ফোনে টাকা আনতে বলেন। পরে তিনি তার ভাইপো হাসানকে বিষয়টি জানান। হাসান প্রশাসনকে অবগত করলে ভান্ডারকোর্ট পুলিশ ক্যাম্পের ইনচার্জ শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে বাপ্পি মল্লিককে গ্রেপ্তার করে এবং ভুক্তভোগীকে উদ্ধার করে।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, খবর পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে ঘটনাস্থল থেকে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজি মামলায় তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মান্নান মিস্ত্রি বলেন, তিনি নির্বাচনী কাজে এলাকায় অবস্থান করলেও বিষয়টি এই প্রতিবেদকের মাধ্যমে জেনেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ নিয়ে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বটিয়াঘাটা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ব্রজেন ঢালী বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। সত্যতা যাচাই করে পরে বক্তব্য দেবেন বলে জানান তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, এর আগেও বাপ্পি মল্লিকের বিরুদ্ধে দোকান চুরি সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে।



ফেসবুক কর্নার