June 2, 2026, 5:06 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

খুবিতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হলো দুদিনব্যাপী ভর্তি পরীক্ষা

অভয়নগর প্রতিবেদক

খুবি প্রতিনিধি

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক/স্নাতক (সম্মান) প্রথম বর্ষের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিনে ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সকাল ১০টা থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘এ’ ইউনিটের (বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল) ভর্তি পরীক্ষা। পরে বেলা ১১টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত স্থাপত্য স্কুলে আবেদনকারীদের জন্য মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা গ্রহণ করা হয়। খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত এই পরীক্ষায় ৩৮ হাজার ৯৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।

এদিন বিকেল ৩টা থেকে ৪টা ৩০ মিনিট পর্যন্ত ‘বি’ ইউনিটের (জীববিজ্ঞান স্কুল) ভর্তি পরীক্ষা। এই ইউনিটের পরীক্ষাও একযোগে খুলনা, ঢাকা, রাজশাহী ও চট্টগ্রাম কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে ২৮ হাজার ৯৬৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিতির হার ছিল ৯২%।

পরীক্ষাকালীন সময়ে খুলনা বিশ্ববিদ্যালয়সহ স্থানীয় কেন্দ্রগুলোর কন্ট্রোল রুম ও পরীক্ষার হল পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এ সময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশীদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. মো. আশরাফুল আলম, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. গোলাম হোসেন এবং ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. নাজমুস সাদাত। তারা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। এ সময় দায়িত্বরত ইউনিট প্রধানসহ সংশ্লিষ্ট শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

পরীক্ষা শুরুর পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে উপস্থিত অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের ভোগান্তি কমাতে এবার খুলনার পাশাপাশি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামে ভর্তি পরীক্ষা গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এদিকে খুলনা বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী ভর্তি পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় উপাচার্য পরীক্ষার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকমণ্ডলী, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বহিঃকেন্দ্রসমূহের কর্তৃপক্ষ, খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি), জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা, সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তি ও এলাকাবাসীসহ সব মহলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।



ফেসবুক কর্নার