July 14, 2026, 11:24 am
শিরোনাম :
দৈনিক অভয়নগেরে সংবাদ প্রকাশের পর আলোচনায় কালিগঞ্জ টেকনিক্যাল! ​অভিযোগের পাহাড়ে প্রকৌশলী হুমায়ুন কবিরের শাস্তিমূলক বদলি  কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ

নির্বাচনে জিতলে জাতীয় সরকার গঠন করবে জামায়াত : ডা. শফিকুর রহমান

অভয়নগর প্রতিবেদক

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী বিজয়ী হলে অন্যান্য রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠনের ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। কিন্তু এ ক্ষেত্রে দুটি শর্তও জুড়ে দিয়েছেন তিনি।
শর্ত দুটি হচ্ছে— যেকোনো ধরনের দুর্নীতিতে জড়ানো এবং রাষ্ট্র পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ করা যাবে না।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে লন্ডনের মাইদা গ্রিল ব্যাঙ্কুয়েটিং হলে আয়োজিত এক ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন ও পরিচালনা করেন জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা।
সংবাদ সম্মেলনে জামায়াত আমির বলেন, দেশের জনগণ সরকার গঠনে পরিবর্তন চায় এবং একটি সুস্থ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করছে। জনগণের মতামতের প্রতিফলন ঘটিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচনই রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রকে এগিয়ে নিতে পারে বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াত বিজয়ী হলে জাতি ও ধর্ম নির্বিশেষে সবাইকে নিয়ে ‘মদিনা সনদের’ আদলে রাষ্ট্র পরিচালনা করা হবে। বাংলাদেশ সবার দেশ—কোনো ধর্মের মানুষকে দমন করা যাবে না; সকল ধর্মের মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারত বাংলাদেশের প্রতিবেশী ও বন্ধু রাষ্ট্র। তবে দেশটির কাছে আশ্রয় নেওয়া পলাতক ও সাজাপ্রাপ্ত আসামিদের বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, এ বিষয়ে তিনি দীর্ঘদিন কাজ করে যাচ্ছেন। তিনি প্রবাসীদের পোস্টাল ভোটে নিবন্ধন করে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। পাশাপাশি নির্বাচনকালে প্রবাসীদের দেশে গিয়ে ভোট দেওয়ারও অনুরোধ করেন।
তিনি আশা প্রকাশ করে বলেন, নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে এবং সেখানে ভালো ও যোগ্য মানুষ নির্বাচিত হবেন। দেশে গণতন্ত্র, আইনের শাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হলে জুলাই বিপ্লব সার্থক হবে এবং যুব সমাজের আশা-আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটবে।



ফেসবুক কর্নার