June 5, 2026, 1:55 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

থানার লুট হওয়া পিস্তল উদ্ধার, আটক ১ 

অভয়নগর প্রতিবেদক

সিএমপি মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের অভিযানে থানা থেকে লুট হওয়া বিদেশী পিস্তল উদ্ধারসহ ১ জন গ্রেফতারকে করেছে – ডিবি
জানাগেছে, গত ১৮/১২/২৫ ইং তারিখে মহানগর গোয়েন্দা ডিবি (পশ্চিম) এর নিকট চট্টগ্রাম মহানগরের বিভিন্ন থানা থেকে
লুট হওয়া অস্ত্রের মধ্য থেকে ১ টি অস্ত্র বর্তমানে একজনের নিকট রয়েছে বলে গোপনে সংবাদ আসে।
সংবাদের প্রেক্ষিতে মহানগর ডিবি (পশ্চিম) একটি চৌকস টিম পুলিশ পরিদর্শক (নিঃ) মোহাম্মদ মজিবুর রহমান এর নেতৃত্বে লুন্ঠিত সরকারি অস্ত্র উদ্ধার ও আসামী গ্রেফতারের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে আসামী সুমন হোসেন (২৮) কে ঢাকা মহানগরীর শেরে বাংলা  নগর থানাধীন এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করলে সে তার নিকট লুটকৃত একটি সরকারি অস্ত্র (পিস্তল) ও ম্যাগাজিন আছে মর্মে স্বীকার করে।
পরবর্তীতে গত ১৯/১২/২৫ ইং তারিখে আভিযানিক দল অস্ত্র ও ম্যাগাজিন উদ্ধারের লক্ষ্যে আসামীসহ তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলায় পৌঁছলে আসামীর দেখানো মতে তার বাড়ির মাটির নিচ থেকে সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় ক) একটি সচল প্লাস্টিকের বাটযুক্ত ৯ এমএম তরাশ বিদেশী পিস্তল ও খ) একটি ৯ মিমি তরাশ পিস্তলের খালি ম্যাগাজিন উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জব্দকৃত বিদেশী পিস্তল সংক্রান্তে কোন সন্তোষজনক জবাব দিতে পারে নাই। এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার মামলা নং- ৪৫, তাং- ২০/১২/২৫ ইং, অস্ত্র আইন, ১৮৭৮ এর ১৯ (এ) ধারায় রুজু করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা যায়, উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন গত ০৫ আগস্ট, ২০২৪ ইং চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানা থেকে লুট করা হয়েছিল।



ফেসবুক কর্নার