May 14, 2026, 1:09 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

দৈনিক অভয়নগর পত্রিকার শ্যামনগর প্রতিনিধি এস. কে. সিরাজের পিতার ইন্তেকাল

অভয়নগর প্রতিবেদক

প্রতিবেদন -আল -হুদা মালী স্টাফ রিপোর্টার ও গাজী নাসির উদ্দীন  শ্যামনগর সাতক্ষীরা।
জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার শ্যামনগর উপজেলা প্রতিনিধি ও শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি, সিনিয়র সাংবাদিক এস. কে. সিরাজ–এর পিতা ডা. আবুল হোসেন আর নেই।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ১২টার দিকে তিনি নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মরহুম ডা. আবুল হোসেন ছিলেন একজন মানবিক ও সেবাপ্রাণ চিকিৎসক। দীর্ঘ কর্মজীবনে তিনি চিকিৎসা পেশার মাধ্যমে সমাজের হাজারো গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। অর্থনৈতিকভাবে অসচ্ছল রোগীদের তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করতেন। তাঁর সেবামূলক কর্মকাণ্ডে বছরের পর বছর উপকৃত হয়েছেন অসংখ্য মানুষ। একজন আদর্শ চিকিৎসক ও সমাজসেবক হিসেবে এলাকায় তিনি ব্যাপকভাবে সম্মানিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মহোদয়ের শোকবার্তা
মরহুমের ইন্তেকালে জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক জনাব শাহীন আহমেদ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন,
ডা. আবুল হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ চিকিৎসক ও মানবিক মানুষ। সমাজের প্রতি তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে আমরা একজন গুণী মানুষকে হারালাম।
এছাড়াও শোক ও সমবেদনা জানিয়েছেন পত্রিকার বার্তা সম্পাদক রবিউল ইসলাম, সাব-এডিটর ফারুক শেখ, চিফ রিপোর্টার ইসমাইল হোসেনসহ জাতীয় দৈনিক অভয়নগর পত্রিকার সকল কর্মকর্তা, কর্মচারী ও স্টাফবৃন্দ।
সর্বস্তরের শোক
মৃত্যুকালে তিনি সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে সাংবাদিক মহলসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
এছাড়া শ্যামনগর উপজেলা রিপোর্টার্স ক্লাব, উপকূলীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।



ফেসবুক কর্নার