June 4, 2026, 2:16 am
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

সাংবাদিক মনির মৃত্যুতে সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাবের শোক

অভয়নগর প্রতিবেদক

প্রেস বিজ্ঞপ্তিঃ
সাতক্ষীরা দৈনিক পত্রদূত পত্রিকার স্টাফ রিপোর্টার সাংবাদিক মনিরুল ইসলাম মনি শনিবার সকাল ১০টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব গভীরভাবে শোকাহত। সাংবাদিক মনিরুল ইসলাম মনি ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও পেশাদার সাংবাদিক। সাংবাদিকতায় তার অবদান ও সহকর্মীদের প্রতি তার আন্তরিকতা চিরদিন স্মরণীয় হয়ে থাকবে। তার মৃত্যুতে সাংবাদিকতা অঙ্গনে যে শূন্যতা সৃষ্টি হয়েছে, তা সহজে পূরণ হওয়ার নয়।
মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন “সাতক্ষীরা অপরাধ উন্মোচন ক্লাব” এর সভাপতি দৈনিক আলোকিত প্রতিদিন, দৈনিক অভয়নগর, দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহিম খলিল এবং সাধারণ সম্পাদক দৈনিক সোনালী বার্তা, দৈনিক মানবাধিকার প্রতিদিন, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি মোহাম্মদ মুজাহিদ। সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি শাহেদ আহমেদ, যুগ্ন সাধারণ সম্পাদক একুশে জার্নাল এর জেলা প্রতিনিধি জি,এম, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক, দৈনিক অন্যধারা পত্রিকার জেলা প্রতিনিধি এস,এম, মোস্তাফিজুর রহমান, অর্থ সম্পাদক, দৈনিক দেশ বার্তা পত্রিকার জেলা প্রতিনিধি সাবিনা সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক, দৈনিক ঢাকা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ সাগর হোসেন, দূর্যোগ ও ত্রান বিষয়ক সম্পাদক দৈনিক প্রভাত সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আজহারুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দৈনিক যশোর বার্তা পত্রিকার বিশেষ প্রতিনিধি, ইয়াছিন আরাফাত, ধর্ম বিষয়ক সম্পাদক দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম। কমিটির কার্যকরী সদস্য দৈনিক একুশের বাণী পত্রিকার স্টাফ রিপোর্টার দেলোয়ার হোসেন, দৈনিক এই আমার দেশ পত্রিকার জেলা প্রতিনিধি সোহাগ হোসেন, দৈনিক আজকের সারাদেশ পত্রিকার স্টাফ রিপোর্টার শিমুল হোসেন প্রমুখ



ফেসবুক কর্নার