March 9, 2026, 7:31 am
শিরোনাম :
রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের নারী নির্যাতন বন্ধে বিচার ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর বড় অভিযান, মাঠে চার হাজার সদস্য নতুন সর্বোচ্চ নেতার নির্দেশে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান রাঙ্গামাটিতে আন্তর্জাতিক নারী দিবস ও হিল উইমেন্স ফেডারেশনের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বাহরাইনে ইরানের ড্রোন হামলায় হতাহত ৩২

শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধে এক ব্যক্তিকে কু*পিয়ে হ*ত্যা আ*টক ৯ 

অভয়নগর প্রতিবেদক

আল-হুদা মালী, স্টাফ রিপোর্টার: সাতক্ষীরার শ্যামনগরে চলাচলের পথ নিয়ে বিরোধের জেরে গোলাম হোসেন (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের জাবাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত গোলাম হোসেন জাবাখালী গ্রামের মৃত হামিজ উদ্দিন মোড়লের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে বাড়িতে যাতায়াতের জন্য একটি চলাচলের পথ নিয়ে গোলাম হোসেনের সঙ্গে প্রতিবেশী বদর মোড়লের ছেলে রেজাউল মোড়ল ও ইমান আলী মোড়লের ছেলে সাইফুল মোড়ল, সেলিম মোড়ল ও ফারুক মোড়লসহ কয়েকজনের বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার কথা-কাটাকাটি ও স্থানীয়ভাবে সালিশ হলেও বিরোধের স্থায়ী কোনো সমাধান হয়নি। সর্বশেষ এ বিষয়টি নিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানের কাছে গোলাম হোসেন অভিযোগ দিলে ১৮ ডিসেম্বর স্থানীয় ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম শুনানির দিন নির্ধারণ করেছিলেন। তবে ঐদিন প্রতিপক্ষ হাজির না হওয়ায় পুনরায় আগামী বৃহস্পতিবার শুনানির দিন নির্ধারণ করা হয়।

নিহত গোলাম হোসেনের ভাতিজা জাহাঙ্গীর আলম, স্থানীয় বাসিন্দা আব্দুস সালাম ও আব্দুর রশিদ জানান, একই বিষয়ে গোলাম হোসেন সাতক্ষীরা কোর্টে একটি মামলাও দায়ের করেন। এ মামলায় কোর্ট নোটিশ জারি করায় ক্ষিপ্ত হয়ে সকাল ৮টার দিকে বিরোধপূর্ণ ওই পথের কাছে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে প্রতিপক্ষ দেশীয় ধারালো অস্ত্র (ছুরি), লোহার রড ও লাঠি দিয়ে গোলাম হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, এলোপাতাড়ি কুপিয়ে গোলাম হোসেনকে গুরুতর জখম করা হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শাকির হোসেন বলেন, নিহতের বুকে ও পেটে ধারালো অস্ত্রের গভীর আঘাত আছে। এ ছাড়া পিঠ, পায়ে ও কোমরের পেছনে আঘাতের চিহ্ন আছে। হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়েছে।

এদিকে হত্যাকাণ্ডের পর স্থানীয় জনতা হামলাকারীদের ধাওয়া দিয়ে একটি ঘরে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশকে খবর দিলে কালিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাজিবের নেতৃত্বের শ্যামনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নয়জনকে আটক ও হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি উদ্ধার করে।

আটককৃতরা হলেন, অভিযুক্ত এমান আলী মোড়লের ছেলে আত্মসমর্পণকৃত বনদস্যু সেলিম মোড়ল (৫০), সাইফুল মোড়ল (৩৫), ফারুক মোড়ল (৩২), বদর উদ্দিন মোড়লের ছেলে রেজাউল মোড়ল (৪০), রেজাউলের স্ত্রী মাছুমা বেগম (৩৫), সেলিম মোড়লের স্ত্রী ফাতেমা বেগম (৪০), সাইফুল মোড়লের স্ত্রী মাহফুজা বেগম (৩০), ফারুক মোড়লের স্ত্রী জহুরা খাতুন (৩০) ও এমান আলীর স্ত্রী সফুরা বেগম (৬৫)। আটকের পর উত্তেজিত জনতা তাদের ঘরবাড়ি ও ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

নিহতের ছেলে হাফিজুর রহমান কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাবা শুধু পথ দিয়ে যাতায়াত করতে চেয়েছিল। এর জন্য তাকে জীবন দিতে হলো। আমি এই হত্যার বিচার চাই।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ বিপ্লব হোসেন জানান, পথের জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহযোগিতায় নয়জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে শ্যামনগর থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিহতের ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।



ফেসবুক কর্নার