August 4, 2026, 4:01 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

হাদি হত্যা ফয়সালের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে: অতিরিক্ত আইজিপি

অভয়নগর প্রতিবেদক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো মূল অভিযুক্ত ফয়সাল ইসলামের ভারতে পালিয়ে যাওয়ার ঘটনা প্রচার কৌশল হতে পারে; এখনও সবশেষ অবস্থান নিশ্চিত নয়, তবে বিভিন্নভাবে গোয়েন্দারা এ বিষয়ে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অতিরিক্ত আইজিপি খন্দকার রফিকুল ইসলাম।
আজ রোববার (২১ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

এদিকে, ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম বলেন, ঘটনার দিন রাত ৯ টায় আসামির বিষয়ে নিশ্চিত হওয়া যায়। এরপরই তাকে গ্রেফতারে অভিযান শুরু হয়। হাদি হত্যার ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। মোটরসাইকেল, আগ্নেয়াস্ত্রসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে, হাদিকে গুলি করতে ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেফতার আব্দুল হান্নানকে জামিন দেয়া হয়েছে। ফয়সালকে দেশ থেকে পালাতে সহযোগিতা করা জড়িতদের সন্দেহে সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে ফের ৫ দিনের রিমান্ড দেয়া হয়েছে।



ফেসবুক কর্নার