July 14, 2026, 11:11 am
শিরোনাম :
 কালীগঞ্জে বাদির নারাজির প্রেক্ষিতে ধর্ষণ মামলায় তৃতীয় দফায় তদন্তে পুলিশ পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে দুই শিশুকে বাড়িতে ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ, অভিযুক্ত আটক ৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

অভয়নগর প্রতিবেদক

শ্রীলঙ্কায় অবস্থানরত বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা দিয়েছে হাইকমিশন। ভূমিধস নিয়ে দেশটিতে সতর্কবার্তা জারি হওয়ায় এ নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ বার্তা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আগামী ২৪ ঘণ্টার জন্য ক্যান্ডি ও নুয়ারা এলিয়ার কিছু এলাকায় সর্বোচ্চ মাত্রার ‘লেভেল-৩ (রেড)’ আগাম ভূমিধস সতর্কীকরণ বার্তা জারি করেছে। এছাড়া, বাদুল্লা, কুরুনেগালা ও মাতালের আরও কিছু জায়গায় দ্বিতীয় সর্বোচ্চ ‘লেভেল-২ (আম্বর)’ সতর্কতা জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা বাংলাদেশি পর্যটকসহ সকলকে অনুরোধ করছি- অনুগ্রহ করে শান্ত থাকুন, নিরাপদ আশ্রয়ে অবস্থান করুন এবং স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করুন। আপনাদের নিরাপত্তাই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার।



ফেসবুক কর্নার