August 4, 2026, 4:33 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

রাজধানীতে আজ কোথায় কী থাকছে

অভয়নগর প্রতিবেদক

রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নিন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।

অর্থ উপদেষ্টার কর্মসূচি

বিকেল সাড়ে ৩টায় সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় অংশ নেবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বিএনপির কর্মসূচি

গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বেলা ১১টায় সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুর সাড়ে ১২টায় ৩০০ ফিট রাস্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ‘অভ্যর্থনা মঞ্চ পরিদর্শন’ পরিদর্শন করবেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

গুলশানে হোটেল আমারি-তে দুপুর ১২টায় ‘আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের স্বপ্ন সংস্কার ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করবেন বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির।

ইসির কর্মসূচি

বেলা সাড়ে ১১টায় গণ-অধিকার পরিষদের সঙ্গে বৈঠক।



ফেসবুক কর্নার