July 14, 2026, 9:59 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

বিপিএলের ইতিহাসে এর আগে এমনটি কখনোই ঘটেনি

অভয়নগর প্রতিবেদক

বিপিএলের দ্বাদশ আসর শুরু হতে আর খুব বেশি সময় বাকি নেই। দীর্ঘদিন ধরে চলা এই টুর্নামেন্ট অনেক কিছুরই সাক্ষী হয়েছে। তবে আসন্ন আসরে এমন কিছুই ঘটতে যাচ্ছে যা বিপিএলের ইতিহাসে আগে কখনোই ঘটেনি।

দেশের সবচেয়ে জমজমাট ক্রিকেট টুর্নামেন্ট শুরুর আগমুহূর্তে বড় ধরনের চমক উপহার দিল নোয়াখালী এক্সপ্রেস। আফগানিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ নবির পর তার ছেলে হাসান ইসাখিলকেও দলে টেনেছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। আর এর মধ্য দিয়ে প্রথমবারের মতো বিপিএলে দেখা যাবে বাবা-ছেলেকে।

নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নবি ও ইসাখিলের ছবি পোস্ট করে নোয়াখালী ক্যাপশনে আঞ্চলিক ভাষায় লিখেছে, ‘বাপে-হোলায় নোয়াখালী চলি আইছেরে। হাসান ইসাখিলকে নোয়াখালী এক্সপ্রেসে স্বাগতম।’

এর আগেও ঘরোয়া ক্রিকেটে বাবা-ছেলেকে একই দলের হয়ে খেলতে দেখা গিয়েছে। দেশটির ঘরোয়া ক্রিকেটে একই দলের জার্সিতে খেলার রেকর্ড রয়েছে তাদের। তবে এবারই প্রথম দেশের বাইরের কোনো ফ্যাঞ্চাইজি লিগে একসঙ্গে খেলবেন তারা। এই জুটিকে বিপিএলে দেখার অপেক্ষায় ভক্তরাও।

মোহাম্মদ নবী ক্রিকেটের পরীক্ষিত এক নাম। তার ছেলে ইসাখিলও বেশ সম্ভাবনাময় এক ক্রিকেটার। টি-টোয়েন্টিতে ইসাখিলের পারফরম্যান্স আশা জাগানিয়া। এখন পর্যন্ত ৩০ ম্যাচে ১২৪.১৯ স্ট্রাইকরেটে করেছেন ৭৩৪ রান। ব্যাটিং গড় ২৭.১৮। ফিফটি করেছেন ছয়টি।

নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড: সৌম্য সরকার, জাকের আলী অনিক, হাসান মাহমুদ, মোহাম্মদ নবি, হাসান ইসাখিল, কুশল মেন্ডিস, জনসন চার্লস, সেদিকউল্লাহ আতাল, মাহিদুল ইসলাম অঙ্কন, হাবিবুর রহমান সোহান, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, নাজমুল ইসলাম অপু, আবু হাসিম, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন, রহমতউল্লাহ আলী, ইহসানউল্লাহ খান, হায়দার আলী, মাজ সাদাকাত, জহির খান, ইবরার আহমেদ ও বিলাল সামি।



ফেসবুক কর্নার