May 14, 2026, 12:53 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

সিরাজগঞ্জে এইচআইভি আক্রান্তে রেড জোনে পরিণত জেলা

টিএম রবিউল ইসলাম

টি.এম. রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ |
সিরাজগঞ্জ জেলায় উদ্বেগজনক হারে বাড়ছে এইচআইভি (AIDS) আক্রান্ত রোগীর সংখ্যা। জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত জেলায় ২৫৫ জন এইচআইভি পজিটিভ রোগী শনাক্ত হয়েছে, যার মধ্যে ২৬ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭৩ শতাংশই ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী।
২০২০ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত আক্রান্তের হার ক্রমেই বেড়েছে। ২০২০ সালে ৪ জন, ২০২১ সালে ৮ জন, ২০২২ সালে ৬৯ জন, ২০২৩ ও ২০২৪ সালে ১৩৬ জন এবং চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত আরও ৩৮ জন রোগী শনাক্ত হয়। চলতি বছর নতুন শনাক্তদের মধ্যে ১৩ জন এমএসএম (পুরুষে পুরুষে যৌন সম্পর্ক স্থাপনকারী), ১৮৭ জন ইনজেকটিভ ড্রাগ ব্যবহারকারী, ২৯ জন কলেজ-ভার্সিটির শিক্ষার্থী, ৩৫ জন সাধারণ মানুষ এবং ৪ জন যৌনকর্মী।
বিশেষজ্ঞদের মতে, ভারত থেকে অবৈধভাবে আসা নিষিদ্ধ ইনজেকশন ও একই সিরিঞ্জে মাদকগ্রহণের প্রবণতাই এ ভাইরাস দ্রুত ছড়ানোর মূল কারণ। আক্রান্তদের বেশিরভাগ নিম্নআয়ের মানুষ—রিকশাচালক, শ্রমিক ও ভাঙারি ব্যবসায়ী—যারা অজান্তে একই সিরিঞ্জ ব্যবহার করে থাকেন।
সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের এআরটি সেন্টারের কাউন্সেলর মাসুদ রানা বলেন, “একই সুই বা সিরিঞ্জ ভাগাভাগি করার ফলে রক্তের মাধ্যমে ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ে।” বর্তমানে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও কাউন্সেলিং দেওয়া হচ্ছে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, তরুণদের সচেতনতা না বাড়লে পরিস্থিতি ভয়াবহ হতে পারে।



ফেসবুক কর্নার