June 26, 2026, 6:04 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

মাকে দেখে গুলশানের বাড়িতে তারেক রহমান

অভয়নগর প্রতিবেদক

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে মা খালেদা জিয়াকে দেখে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে গুলশানের বাড়িতে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার পর তারকে বহনকারী গাড়িবহরটি গুলশানে পৌঁছায়।
এর আগে,  বিকেল ৫টা ৫৩ মিনিটে রাজধানীর পূর্বাচলের সংবর্ধনাস্থলে নির্ধারিত ভাষণ শেষে এবার মা-কে দেখতে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমান।  বিকেল সাড়ে ৪টার দিকে মঞ্চ থেকে নেমে হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান।

এদিন বেলা ১১টা ৪০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি ঢাকার মাটিতে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বেরিয়ে বাসে ওঠার পূর্বে তারেক রহমান জুতা খুলে বাংলাদেশের মাটিতে পা রাখেন এবং হাতে এক মুঠো মাটি নেন।
উল্লেখ্য, বুধবার তারেক রহমান তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমানকে নিয়ে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে রওনা হন। এসময় তার সঙ্গে ছিলেন লন্ডন বিএনপির কয়েকজন নেতাও।



ফেসবুক কর্নার