June 26, 2026, 6:03 am
শিরোনাম :
বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব চীনের সঙ্গে আরো গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী

স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান, সাভারে চার স্তরের নিরাপত্তা

অভয়নগর প্রতিবেদক

মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর সাভারের উদ্দেশে রওনা দেবেন তিনি। দেশে ফেরার পর এই প্রথম ঢাকার বাইরে কোনো কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

তারেক রহমানের স্মৃতিসৌধ যাত্রাকে কেন্দ্র করে স্মৃতিসৌধ ও এর আশপাশের এলাকায় চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নির্ধারিত সূচি অনুযায়ী, এদিন জুমার নামাজের পর তিনি তার বাসভবন থেকে প্রথমে রাজধানীর শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে সরাসরি সড়কপথে সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হবেন তিনি।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সাভার ও আশুলিয়া এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন।



ফেসবুক কর্নার