June 26, 2026, 7:26 am
শিরোনাম :
স্ত্রীর সঙ্গে অভিমান, ধামরাইয়ে বিদ্যুতের টাওয়ারে যুবক; ৩ ঘণ্টার অভিযানে উদ্ধার বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করল ভারত নিজের বায়োপিকে অভিনয় করতে চান পপি ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ১৬৪ জনের মরদেহ উদ্ধার গুপ্তধনের লোভে সর্বস্বান্ত পরিবার, ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ মান্দায় অটোরিকশা মালিক সমিতির নেতাকে মারধরের অভিযোগ, প্রতিবাদে মহাসড়ক অবরোধ কুষ্টিয়ায় অস্ত্র ও গুলিসহ যুবক আটক, গণপিটুনির পর পুলিশের হাতে সোপর্দ ব্রাহ্মণবাড়িয়ায় শিশুমৃত্যুর অভিযোগ: ভুল ইনজেকশন নিয়ে তোলপাড়, তদন্তের দাবি লক্ষ্মীপুরে মা ও দুই মেয়েকে হত্যা, আরেক কন্যা আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্বরাষ্ট্রমন্ত্রী মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব

চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সদস্য সম্মেলন। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টায় শুরু হওয়া সম্মেলনে অংশ নিয়েছেন পৌনে ৬ হাজার সদস্য। যাদের সরাসরি ভোটে আজ শিবিরের নতুন কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত হবে।
সম্মেলনের উদ্বোধন করেন জুলাই বিপ্লবে প্রাণ হারানো মুনতাসির আলিফের বাবা। অনুষ্ঠানে যোগ দিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। এছাড়া উপস্থিত হয়েছেন তুরস্ক, ফিলিস্তিন, মালয়েশিয়া, পাকিস্তানসহ বিভিন্ন দেশের আমন্ত্রিত অতিথিরা। এই সম্মেলনে সদস্যদের প্রত্যক্ষ গোপন ভোটে পরবর্তী বছরের শীর্ষ নেতৃত্ব নির্বাচিত হবেন।

গঠনতান্ত্রিক নিয়ম অনুযায়ী নতুন নির্বাচিত সভাপতি একজনকে সেক্রেটারি মনোনীত করবেন। সভাপতিসহ বর্তমান কমিটির বেশ কয়েকজনের ছাত্রত্ব শেষ হওয়ায় তারা বিদায় নেবেন বর্তমান কমিটি থেকে। সদস্য সম্মেলনে উপস্থিত আছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় নেতা ও জামায়াতের শীর্ষ নেতারা।



ফেসবুক কর্নার