July 14, 2026, 10:38 am
শিরোনাম :
৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

নাবালিকাকে মদ্যপান করিয়ে ধ*র্ষণের অভিযোগ, ব্যাংকর্মী গ্রে*প্তার

অভয়নগর প্রতিবেদক

ভারতের রাজধানী দিল্লিতে ফের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। ১৩ বছরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যাংকর্মী ও এক স্যালঁর মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে গত শনিবার উত্তর দিল্লির শহরতলি এলাকায়। অভিযোগ, অভিযুক্ত দুই যুবক ওই কিশোরীকে ভুল বুঝিয়ে একটি নির্জন বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে প্রথমে জোর করে মদ খাওয়ানো হয় এবং পরবর্তীতে অচৈতন্য ও অপ্রকৃতিস্থ অবস্থায় তাকে ধর্ষণ করা হয়।

​শনিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা থানায় ফোন করে জানান যে, তার মেয়েকে দেখে মত্ত মনে হচ্ছে। কেউ তাকে জোর করে মাদক বা মদ খাইয়ে দিয়েছে বলে তিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ যখন ওই নাবালিকার কথা রেকর্ড করে, তখনই ধর্ষণের বিষয়টি সামনে আসে।

​উত্তর দিল্লি শহরতলির ডিসিপি হরেশ্বর স্বামী জানিয়েছেন, নাবালিকার বয়ান ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পকসো  আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে।

ঘুমের মধ্যে ১১ তলা থেকে পড়ে আটকে গেলেন ৯ তলায়
অভিযুক্তদের মধ্যে একজন পেশায় ব্যাংকর্মী এবং অন্যজন স্থানীয় একটি স্যালঁর মালিক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।



ফেসবুক কর্নার