June 24, 2026, 11:18 am
শিরোনাম :
নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড

তালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননা 

অভয়নগর প্রতিবেদক

কাজী জীবন বারী, তালা প্রতিনিধি,,,
সাতক্ষীরার তালার নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে জাতীয় পতাকার অবমাননার ঘটনা ঘটেছে। অর্ধ নমিত অবস্থায় স্বাস্থ্যকেন্দ্রের সামনে ৪ দিন ধরে ঝুলছে জাতীয় পতাকা। এনিয়ে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
সরেজমিনে মঙ্গলবার ( ২৩ ডিসেম্বর) বেলা দুইটায় দেখা যায়, নগরঘাটা স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে অর্ধ নমিত অবস্থায় রয়েছে জাতীয় পতাকা।
স্থানীয়রা জানান, গত শনিবার ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুতে সারাদেশে শোক দিবস পালন করা হয়। দিনটিতে জাতীয় পতাকা অর্ধ নির্মিত রাখার ঘোষণা দেয় সরকার। সেই অনুযায়ী শনিবার (২০ ডিসেম্বর)  সকালে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রে অর্ধ নির্মিতভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ঐদিন অফিস শেষ করে জাতীয় পতাকা না নামিয়েই চলে যান কর্মকর্তা কর্মচারীরা। তারপর থেকে অফিসে কেউ না আসায় অর্ধ নমিত ভাবে রয়েছে জাতীয় পতাকা।
এলাকাবাসী আরো জানান, নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রটি বেশিরভাগ সময় বন্ধ থাকে। ফলে প্রতিনিয়ত কাঙ্খিত সেবা থেকে বঞ্চিত হচ্ছে ইউনিয়নবাসী।
এ বিষয়ে নগরঘাটা ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যান কেন্দ্রের পরিবার কল্যান পরিদর্শিকা রেহেনা পারভিন জানান, গত শনিবার পতাকা আমি নিজেই উত্তোলন করেছিলাম। ঐদিন অফিস শেষ করে চলে এসেছি, পতাকা নামাতে মনে ছিলনা। তারপর থেকে কেন্দ্রটি আর যাওয়া হয়নি।
রনাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা কাজী নাসির উদ্দীন জানান,  জাতীয় পতাকা একটি দেশের সার্বভৌমত্ব ও পরিচয়ের প্রতীক, তাই এর অবমাননা দেশপ্রেমিক মানুষের কাছে অত্যন্ত আপত্তিকর। এটি কেবল একটি কাপড়ের টুকরা নয়, বরং লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতার স্মারক, তাই এর প্রতি সম্মান প্রদর্শন করা প্রত্যেক নাগরিকের দায়িত্ব।
উল্লেখ্য, বাংলাদেশে জাতীয় পতাকার অবমাননা কঠোরভাবে নিষিদ্ধ এবং এর জন্য শাস্তির বিধান রয়েছে, যা পতাকা বিধিমালা অনুযায়ী পরিচালিত হয়।
তালা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা
 কর্মকর্তা  কামাল হোসেন জানান, জাতীয় পতাকার অবমাননার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরে উদ্ধাতন কর্তৃপক্ষকে অবগত করেছি। কতৃপক্ষের নির্দেশনায় তদন্তপূর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুক কর্নার