August 5, 2026, 1:56 pm
শিরোনাম :
আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী

সড়কে প্রাণ গেল যুবদল নেতার  

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রাম নগরীতে লরির পেছনে প্রাইভেটকারের ধাক্কায় আ জ ম সোহেল (৪০) নামে প্রাইভেটকার আরোহীর মৃত্যু হয়েছে। তিনি নগরীর ইপিজেড থানা যুবদলের সাবেক সদস্য সচিব বলে জানা যায়।

শনিবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে নগরীর পতেঙ্গা থানার কাটগড় এলাকায় আম্বিয়া পেট্রোল পাম্পের বিপরীত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সোহেলের মৃত্যুর বিষয় চিকিৎসক উল্লেখ করেছেন বলে জানান ওসি।

সড়ক দুর্ঘটনায় আ জ ম সোহেলের মৃত্যুতে চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি ও সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ গভীর শোক প্রকাশ করেছেন।

পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তফা আহমেদ বলেন, রাত আনুমানিক ৩টার দিকে সম্ভবত উনি (সোহেল) পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে ফিরছিলেন। এ সময় তিনি নিজেই প্রাইভেটকার ড্রাইভ করছিলেন। কাটগড় এলাকায় সামনে থাকা একটি চলন্ত লরির পেছনে ধাক্কা দেয় প্রাইভেটকারটি। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গিয়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে গাড়ি থেকে বের করে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন



ফেসবুক কর্নার