June 4, 2026, 7:32 pm
শিরোনাম :
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড মধ্যরাতের আগুনে পুড়ল স্বপ্নের ঠিকানা, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি টিপু

হাদি হত্যার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি মঞ্চ-২৪’র

অভয়নগর প্রতিবেদক

সন্ত্রাসীর গুলিতে নিহত শরিফ ওসমান হাদি হত্যা মামলার বিচার ২৫ দিনের মধ্যে শেষ করার দাবি জানিয়েছে মঞ্চ-২৪। সোমবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে এ দাবির কথা জানান তারা।
একইসঙ্গে হত্যাকাণ্ডের পেছনে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সংগঠনটির অভিযোগ, অন্তর্বর্তী সরকার এখনো হত্যাকারীদের চিহ্নিত ও বিচারের মুখোমুখি করতে কার্যকর পদক্ষেপ নেয়নি। যেসব আসামি ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে বন্দী বিনিময় চুক্তির আওতায় ফেরত না দেয়া হলে আন্তর্জাতিক আদালতে দিল্লির বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারিও দেন নেতারা।
তারা আরও বলেন, অন্তর্বর্তী সরকার জুলাইয়ের নেতৃবৃন্দদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। নেতাদের দাবি, নির্বাচনপূর্ব সময়ে দেশবিরোধী ও বিদেশি এজেন্টদের চিহ্নিত না করলে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।



ফেসবুক কর্নার