August 5, 2026, 1:55 pm
শিরোনাম :
আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী

শ্যামনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

 

এসকে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা) ।। সাতক্ষীরার শ্যামনগরে উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার সকাল ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লিডার্স’-এর সহযোগিতায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা সম্পন্ন হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জামান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সার্বিক পরিচালনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জিয়াউর রহমান। সভায় পুষ্টি সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক রাশেদ হোসাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা এবং প্রাণিসম্পদ কর্মকর্তা। অন্যান্যের মধ্যে আরও আলোচনা করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আযম মনির, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ এবং এনজিও প্রতিনিধি আল ইমরান। সভায় শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, জনপ্রতিনিধি ও বিভিন্ন এনজিওর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে জনস্বাস্থ্য ও পুষ্টির মান উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন এবং এ সংক্রান্ত বিভিন্ন তথ্য উপাত্ত তুলে ধরেন।



ফেসবুক কর্নার