August 5, 2026, 1:55 pm
শিরোনাম :
আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী

ঝিনাইদহ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী মতিয়ার রহমান 

অভয়নগর প্রতিবেদক

উৎসব মুখর পরিবেশে ঝিনাইদহ-৩(কোটচাঁদপুর-মহেশপুর) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
 সোমবার দুপুর ২টার সময় কোটচাঁদপুর উপজেলা কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এর আগে দুপুর ১২ টার সময় মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা খাদিজা আক্তারের নিকট মনোনয়ন পেপারের মূল কপির দ্বিতীয় অনুলিপি কপি জমা দেন অধ্যাপক মতিয়ার রহমান, সে সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা সহকারী সেক্রেটারি ও মহেশপুর উপজেলার সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল হাই, মহেশপুর উপজেলা আমীর অধ্যাপক ফারুক আহমেদ।
 কোটচাঁদপুরে উপস্থিত ছিলেন উপজেলা আমীর মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারি মাস্টার শাহাবুদ্দিন খান, নায়েবে আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুয়াবিয়া হোসাইন, উপজেলা বায়তুল মাল সম্পাদক রেজাউল হোসেন, উপজেলা যুব বিভাগের সম্পাদক শরিফুল ইসলাম, সাবেক পৌর আমীর মাওলানা নাজির আহমেদ, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বলুহর ইউনিয়ন আমীর শাহ আলম,  দোড়া ইউনিয়ন আমীর আব্দুর রাজ্জাক, কুশনা ইউনিয়ন আমীর মাওলানা আতিকুর রহমান, এলাঙ্গী ইউনিয়ন আমীর আব্দুল আউয়াল, শরিফুর রহমান খান টিটোসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ



ফেসবুক কর্নার