April 25, 2026, 10:09 pm
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

নাটোরের  ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে দুজন নিহত

অভয়নগর প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে ঘন কুয়াশার কারণে ট্রাক কাভার্ডভ্যানের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছে। মঙ্গলবার ভোর ৬টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় এই ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায় ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে মানিকপুর এলাকায় দ্বাঁড়িয়ে ছিল।এ সময় একই দিক থেকে ছেড়ে আসা তাকওয়া ফুডের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-অ ১৩-০৯২৬) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থালেই কাভার্ডভ্যানের চালক এবং ওই কোম্পানির এসআর নিহত হয়।
নিহতরা হলেন, নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসুদেবপুর এলাকার ফরজ আলী ছেলে ট্রাক চালক সোহাগ হোসেন (৩০) ও টাংগাইল জেলার নাগোরপুর উপজেলার চৌবাড়িয়া ওয়াহেদ আলীর ছেলে বিপ্লব হোসেন (৩২) পেশায় তিনি একজন তাকওয়া ফুড কোম্পানির একজন বিক্রয় প্রতিনিধি (এসআর) হিসেবে কর্মরত ছিলেন।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান বলেন খবর পেয়ে কাভার্ডভ্যান ও নিহতদের লাশ থানায় আনা হয়েছে।এ ঘটনায় লাশ পরিবারের কাছে হস্তান্তরের ও আইনগত বিষয় চলমান রয়েছে।



ফেসবুক কর্নার