July 14, 2026, 10:32 am
শিরোনাম :
৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে বিজেপি: অমিত শাহ

অভয়নগর প্রতিবেদক

পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় আসলে সীমান্ত সিল করবে বলে ঘোষণা দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহা। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ একটি জাতীয় নিরাপত্তার বিষয়। তাই আমাদের এমন একটি সরকার আনতে হবে যা রাজ্যটির সীমান্ত সিল করবে। তৃণমূল কংগ্রেস এটি করতে পারবে না, পারবে শুধু বিজেপি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিজেপির রাজ্য সদর দপ্তর থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে প্রশ্ন ছুড়ে দিয়ে অমিত শাহ বলেন, আজ আমি আপনাকে একটি সহজ প্রশ্ন করতে চাই। কোন সরকার সীমান্ত বেড়া দেওয়ার জন্য জমি দিতে অস্বীকার করে? আমি নিজেই এর উত্তর দেবো, আপনার সরকারই সীমান্তে বেড়া দেওয়ার জন্য জমি দেয় না।

তিনি বলেন, আসাম ও ত্রিপুরায় অনুপ্রবেশ বন্ধ হয়েছে। এটি শুধু পশ্চিমবঙ্গেই হচ্ছে, আপনার নজরদারিতেই হচ্ছে। আপনি আপনার ভোটব্যাংক বাড়ানোর জন্য রাজ্যের জনসংখ্যার চরিত্র বদলাতে চান। ভয় ও দুর্নীতি গত ১৪ বছর ধরে পশ্চিমবঙ্গের পরিচয় হয়ে উঠেছে।

এরপরেই আন্তর্জাতিক সীমান্ত সিল করে দেওয়ার কথা উল্লেখ করে ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে অনুপ্রবেশ একটি জাতীয় নিরাপত্তার বিষয়। আমরা যদি দেশের সংস্কৃতি রক্ষা করতে এবং এর নিরাপত্তার নিশ্চিত করতে চাই, তবে আমাদের এমন একটি সরকার আনতে হবে যা পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করবে। তৃণমূল কংগ্রেস এটি করতে পারবে না, শুধু বিজেপি পারবে। বিজেপি পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আগামীতে সরকার গঠন করবে



ফেসবুক কর্নার