July 14, 2026, 10:32 am
শিরোনাম :
৩২ কোটি টাকার শিবচর নার্সিং কলেজ প্রকল্প থমকে, ২৮ কোটি টাকা বিলের পরও অসমাপ্ত কাজ দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪

আমিরাতে বেসরকারি খাতে আমিরাতিদের ন্যূনতম বেতন নির্ধারণ

অভয়নগর প্রতিবেদক

সংযুক্ত আরব আমিরাতে বেসরকারি খাতে কর্মরত আমিরাতি নাগরিকদের জন্য ন্যূনতম বেতন নির্ধারণ করেছে দেশটির সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে নিযুক্ত আমিরাতিদের জন্য মাসিক ন্যূনতম মজুরি হবে ৬,০০০ দিরহাম। মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয় (মোহরে) তাদের অফিসিয়াল মোবাইল অ্যাপে জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ন্যূনতম মজুরি নীতিমালা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। মোহরে অ্যাপে প্রকাশিত আপডেটে সিদ্ধান্তের তারিখ উল্লেখ করা হয়েছে ২৭ ডিসেম্বর। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এই সিদ্ধান্তের মূল লক্ষ্য বেসরকারি খাতে আমিরাতিদের অংশগ্রহণ বৃদ্ধি, চাকরির নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থিক সুরক্ষা জোরদার করা।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদক্ষেপ বেসরকারি খাতে কর্মরত স্থানীয় নাগরিকদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি আমিরাতীকরণ কর্মসূচিকে আরও শক্তিশালী করবে এবং বেসরকারি খাতে স্থানীয় কর্মীদের আকৃষ্ট করতে সহায়ক হবে। নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে নিয়োগকর্তাদের বেতন কাঠামো পুনর্বিন্যাস করতে হবে বলেও মনে করা হচ্ছে।
এই বিষয়ে বিস্তারিত নির্দেশিকা শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়।



ফেসবুক কর্নার