June 5, 2026, 5:25 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

শ্যামনগর গাবুরা ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং সভা

অভয়নগর প্রতিবেদক

শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ৩১ ডিসেম্বর বুধবার বেলা ১২ টার সময় বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক, চুরি, কিশোর গ্যাং, নারী ও শিশু নির্যাতন, ও বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিপিএম পুলিশ সুপার, সাতক্ষীরা মোঃ আরেফিন জুয়েল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১৭ বিজিবি, নীলডুমুর লে. কর্নেল জনাব শাহরিয়ার রাজীব,অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. রাজু আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার,১৭ বিজিবি মেজর সুশ্মিত শোভন,অতিরিক্ত পুলিশ সুপার, কালিগঞ্জ সার্কেল‌ মোঃ রাজীব, অফিসার ইনচার্জ, শ্যামনগর মোঃ খালেদুর রহমান, ও সংশ্লিষ্ট থানা পুলিশের কর্মকর্তারা। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ইমাম, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
বক্তারা বলেন, বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। এতে অপরাধ দমন সহজ হচ্ছে এবং জনগণ দ্রুত পুলিশি সেবা পাচ্ছে। সবাইকে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়।
সভা শেষে এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পুলিশ কর্মকর্তারা এবং সমস্যা সমাধানে আশ্বাস প্রদান করেন।



ফেসবুক কর্নার