August 4, 2026, 3:20 pm
শিরোনাম :
বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ রোমান্টিক ছবির সঙ্গে কী বার্তা দিলেন দেব-শুভশ্রী? ভারত থেকে আমদানিতে কাঁচা মরিচের দাম অর্ধেকের বেশি কমেছে ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম সফরে হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান সানি লিওনকে কাস্ট করা ছিল কাকতালীয় ঘটনা’—মহেশ ভাট

শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে বেইজিংয়ের বক্তব্যকে স্বাগত জানালো ঢাকা

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশে শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে চীন, বেইজিংয়ের এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ সরকার। বৃহস্পতিবার (১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এমনটা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করে চীন সরকারের সাম্প্রতিক বিবৃতিকে আন্তরিকভাবে স্বাগত জানায় বাংলাদেশ। বাংলাদেশের নির্বাচনকে চীন সম্পূর্ণ অভ্যন্তরীণ বিষয় হিসেবে গুরুত্ব দিয়েছে বিষয়টি বাংলাদেশের কাছে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ।

সেখানে আরও উল্লেখ করা হয়, অন্তর্বর্তী সরকারের সময়কালে আরও জোরদার হওয়া বাংলাদেশ–চীন সুসম্পর্ককে বাংলাদেশ গভীরভাবে মূল্যায়ন করে। পাশাপাশি ‘ওয়ান চায়না নীতি’র প্রতি তাদের অটল ও অবিচল সমর্থন বাংলাদেশ দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করে।
এর আগে, চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, ‌আশা করি, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং সুশৃঙ্খলভাবে দেশের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেবে।

লিন জিয়ান বলেন, চীন অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করে।
তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও জনগণ নিজেদের বিষয় নিজেরাই সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম এবং নিজেদের জাতীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ উন্নয়নপথ অনুসরণ করবে। আমরা আশা করি, বাংলাদেশ একটি শান্তিপূর্ণ সাধারণ নির্বাচন আয়োজন করবে এবং সুশৃঙ্খলভাবে দেশের রাজনৈতিক এজেন্ডা এগিয়ে নেবে।



ফেসবুক কর্নার