June 2, 2026, 6:07 pm
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ

মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের ‘শেষ’ সিনেমা

অভয়নগর প্রতিবেদক

থালাপতি বিজয় অভিনীত ‘শেষ’ ছবি জননায়ক মুক্তির আগেই বাণিজ্য জগতে রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে। অ্যাকশন-রাজনৈতিক থ্রিলার ঘরানার এই ছবিটি প্রি-রিলিজ ব্যবসাতে রেকর্ড গড়েছে।

মালয়েশিয়ায় ‘জননায়গন’ ছবির বিশাল অডিও অনুষ্ঠানের পর এখন থালাপতি বিজয়ের আসন্ন রাজনৈতিক অ্যাকশন ছবিটির টিকিট বুকিং শুরু হয়েছে। ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির এখনো এক সপ্তাহ বাকি এবং কোনো অফিশিয়াল ট্রেলার না থাকলেও টিকিট কাউন্টারে ছবিটি অভাবনীয় সাড়া ফেলেছে। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, প্রিমিয়ার শোসহ উদ্বোধনী দিনের জন্য বিশ্বজুড়ে অগ্রিম বিক্রি থেকেই ছবিটি ইতিমধ্যে ১৫ কোটি রুপির ঘর ছুঁয়েছে।

বিদেশের বাজারে ছবিটি নিয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শুধু অগ্রিম বুকিং থেকেই ‘জননায়গন’ বিদেশে ১১ থেকে ১২ কোটি রুপি আয় করেছে। উত্তর আমেরিকা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া থেকে বড় অঙ্কের আয় এসেছে, যেখানে বিজয়ের শক্তিশালী ভক্তভিত্তি রয়েছে।

তবে ভারতে ছবিটি এ পর্যন্ত অগ্রিম বিক্রি থেকে সংগ্রহ করেছে মাত্র তিন কোটি রুপি। যদিও মনে রাখা দরকার, বর্তমানে কেবল কর্ণাটক ও কেরালাতেই টিকিট বুকিং চলছে। ট্রেড ট্র্যাকার জানিয়েছে, তামিলনাড়ু ও ভারতের অন্যান্য গুরুত্বপূর্ণ অঞ্চলে বুকিং শুরু হলে বিক্রিতে বড়সড় উল্লম্ফন দেখা যাবে। কারণ, এই অঞ্চলগুলো সাধারণত বিজয়ের প্রথম দিনের আয়ে বড় ভূমিকা রাখে।

বিভিন্ন কারণে ‘জননায়গন’ সম্প্রতি খবরের শিরোনামে রয়েছে। সবচেয়ে বড় কারণ, রাজনীতিতে যোগ দেওয়ার আগে এটিই বিজয়ের শেষ ছবি। পাশাপাশি, ছবিটি নন্দমুরি বালাকৃষ্ণ অভিনীত ‘ভগবন্ত কেশরী’র রিমেক কি না, এ প্রশ্নও উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক এইচ বিনোথ বিষয়টি নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘অডিও প্রকাশ অনুষ্ঠানে আমি যা বলেছিলাম, সেটিই আবার বলছি। এই গল্প “ভগবন্ত কেশরী”র রিমেক হোক বা কিছু দৃশ্য সেখান থেকে নেওয়া হোক কিংবা একটি দৃশ্য থেকেও অনুপ্রাণিত হোক, যা–ই হোক না কেন, দর্শকদের এ নিয়ে চিন্তা করার প্রয়োজন নেই।’

এইচ বিনোথ আরও যোগ করেন, ‘এটি একটি থালাপতি বিজয় ছবি। কেউ কেউ ভাবতে পারেন, “আমি তো আসল ছবিটি দেখেছি, তাহলে এটা কেন দেখব?” আবার কেউ কেউ বিরক্তও হতে পারেন। তাঁদের বলছি, অন্তত একটি শো দেখুন। তখনই আপনার উত্তর পেয়ে যাবেন। সামনে টিজার, ট্রেলার ও গান আসবে তখন আরও পরিষ্কার হবে। আপাতত আমি কিছুই বলছি না।



ফেসবুক কর্নার