June 2, 2026, 6:07 pm
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ

মদিনা সফরে চিত্রনায়িকা পূর্ণিমা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র নগরী মদিনায় অবস্থান করছেন ঢালিউড চিত্রনায়িকা পূর্ণিমা। সামাজিক যোগাযোগ মাধ্যমে সে মুহূর্তের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ছবি আপলোড করেন পূর্ণিমা। ছবিতে দেখা যায়, কালো বোরখা পরে মদিনার মসজিদের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি।

ক্যাপশনে পূর্ণিমা লেখেন, আপনার উপর শান্তি ও বরকত বর্ষিত হোক হে আল্লাহর রাসূল।

বছরের শুরুতে নায়িকার এ পোস্টের পরই মন্তব্যের ঘরে ভক্তদের শুভকামনায় ভাসছেন পূর্ণিমা। অনেক ভক্তই তার হজ্জ কবুলের দোয়া করেন।

ধারণা করা হচ্ছে, স্বামী আশফাকুর রহমান রবিনের সঙ্গে মদিনা সফরে রয়েছেন পূর্ণিমা। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য ফেসবুকে উল্লেখ করেননি অভিনেত্রী।



ফেসবুক কর্নার