June 2, 2026, 6:07 pm
শিরোনাম :
বীর মুক্তিযোদ্ধা বিল্লাল শিকদার আর নেই, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন আলীকদম থানা পুলিশের অভিযানে ৪৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার জবিস্থ হবিগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে অন্তর-কামরান ঈদুল আজহায় অসহায় মানুষের পাশে এমপি ব্যারিস্টার শাকিলা ফারজানা রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ

আর ব‍্যবহার হবো না, কারো ভনিতার জন্য: আশনা হাবিব

অভয়নগর প্রতিবেদক

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা নতুন বছরে নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। শুধু তাই নয়, সত্যিকারের আপজন কারা তাও টের পেয়েছেন।

পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরে পা দিয়ে দীর্ঘ একটি পোস্ট দিয়েছেন ভাবনা। সেখানে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন এই অভিনেত্রী।
যেখানে ভাবনা লেখেন, আরেকটি নতুন বছর শুরু করছি। আলহামদুলিল্লাহ। ২০২৫ সালে আমি নিজেকে অনেক গাঢ়ভাবে আবিষ্কার করেছি। অনেক তাচ্ছিল্য, মিথ্যা, আর ভয়ংকররকমের অপমান, মিথ্যা নিউজের জয় জয়কার।

এই বছরটিতে আমি টের পেয়েছি আপনজন আসলে কারা। অনেক বছর ধরে আপনি একটা মৃত গাছে পানি দিয়েই যাচ্ছেন হয়তো, তবু সেই গাছ জীবন্ত হচ্ছে না। তাই মৃত গাছের মতো মৃত সম্পর্কও টেনে নেওয়ার প্রয়োজন নেই।

নতুন বছরে নতুন সিদ্ধান্তের কথা স্মরণ করে আশনা হাবিব ভাবনা বলেন, এই বছর আমি সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে আমি আমাকে সবার আগে রাখব, আমি আর কোনো মিথ্যার সঙ্গে নেই।

আমি আর ব‍্যবহার হবো না কারো ভনিতার জন্যে। নিজের কষ্টের উপার্জন কোনো অপাত্রে দিয়ে দিব না, যে আপনাকে মূল‍্যায়নই করবে না।

ভাবনার কথায়, আমি আমার ক‍্যারিয়ারে একদম একা একা এই পর্যন্ত এসেছি। আমি আমার অসহায়ত্ব, আমার কষ্ট, আমার সাথে হয়ে যাওয়া অন‍্যায় বিক্রি করতে চাই নাই সবার সামনে। আমি অনেক ধৈর্য্যশীল একটা মানুষ। তাই আমার ধৈর্য্য, চিন্তা আর উপবাস দিয়েই নতুন বছর শুরু করতে চাই।
কারো অনুগ্রহে নয়, নিজের শক্তিতে বাঁচতে চান আশনা হাবিব ভাবনা।

তিনি বলেন, আমি জানি সত্যের জয় হবে। আর আমার শিল্পী জীবনে আমার সবচেয়ে বড় শক্তি হলো সত্য। আমি সৎ ও সততার সাথে কাজ করি। আমি শেষে অনুভব করি আমার জন্যে আমিই যথেষ্ট। কারো অনুগ্রহ আমি চাই না।

দর্শকরাই শক্তি জানিয়ে ভাবনা সবশেষ যোগ করেন, আমার দর্শকরাই আমার শক্তি আমার সাহস। সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ২০২৬ হোক সত্যের সাথে সুন্দরের সাথে।



ফেসবুক কর্নার