June 2, 2026, 5:19 pm
শিরোনাম :
রাঙ্গামাটিতে পুলিশ কর্মকর্তার মৃত্যু, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে ইয়াবাসহ নীলফামারীতে মাদক কারবারি গ্রেপ্তার খুলনায় দুর্বৃত্তের হামলায় যুবক নিহত, মরদেহ উদ্ধার ১৪ বছর ধরে কম্পিউটার শিক্ষা বন্ধ: প্রশ্নের মুখে বিদ্যালয় পরিচালনা ও তদারকি ব্যবস্থা দৌলতপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ, আহত ৩; রাজনৈতিক বিরোধের অভিযোগ বিজয়নগরে বিজিবির জোড়া অভিযান, মদ-বিয়ার ও গাঁজা জব্দ মাদকের সঙ্গে কোনো আপস নেই, অপরাধী যে দলেরই হোক আইনের আওতায় আনা হবে’ — এস এ জিন্নাহ কবির আশ্রয়ণবাসীর শিক্ষার নতুন দিগন্ত: ভোগডোমা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শনে এমপি মনজুরুল ইসলাম জাফলংয়ে পানিতে ডুবে কিশোর পর্যটকের মৃত্যু বিশ্ব দুগ্ধ দিবসে নোয়াখালীতে শোভাযাত্রা ও আলোচনা সভা

লোহাগড়া পাইলট হাই স্কুলের সামনে গর্ত চরম ঝুকিতে শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

 

নড়াইলের লোহাগড়া  সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান গেটের সামনে একটি ঝুকিপূর্ণ গর্ত রয়েছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরনের দূঘটনা।
 শনিবার(৩জানুয়ারি)সরোজমিনে দেখা যায়, গর্তটি যে স্থানে অবস্থিত সেটি খুবই ঝুকিপূর্ণ। তবে গর্তের পাশে রয়েছে শতবর্ষের ঐতিহ্যবাী লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়,রামনারয়ণ পাবলিক লাইব্রেরী,  লোহাগড়া ক্লাব,ধর্মীয় প্রতিষ্ঠান মন্দিরসহ বাজারে রয়েছে কয়েকটি সরকারী আধা-সরকারী ব্যাংক। প্রতিনিয়ত এ বাজারে বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ এ রাস্তা দিয়ে যাতায়ত করে। উল্লেখিত বিদ্যালয়ে দুই হাজারের বেশী ছাত্র-ছাত্রী পড়া লেখা করে। মন্দির,লাইব্রেরী,সাংবাদিক ইউনিয়ন ও লোহাগড়া ক্লাবে প্রতিদিন শত শত লোকজন যাতায়েত করে। গর্তটি থাকার কারণে ওই সকল প্রতিষ্ঠানে লোকজন ও ছাত্র-ছাত্রীদের যাতায়াত করতে খুবই সমস্যা এবং ঝুকিপূর্ণ ।
 সুত্রে জানা গেছে,লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামন বলেন,আজ সকালে একজন ছাত্র ওই গর্তে পড়ে গিয়ে ছিল তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠিয়েছি। এ দিকে মন্দির কমিটির সদস্য বিকাশ বিশ্বাস বলেন,দীর্ঘ দিন ধরে গর্তটি থাকার কারনে জন দূর্ভোগ সৃষ্টি হচ্ছে। আমরা এর দ্রুত সমাধান চাই। ভ্যান চালক জাকির হোসেন বলেন,এ গর্ত মেলা খারাপ এইডে ঠিক না করলি ভ্যানগাড়ী নিয়ে উল্টে পড়ে যাবানি, পরে হাতপাও ভাংগে দলামুচ হয়ে থাকতি হবেনে।
 এব্যাপারে লোহাগড়া পৌর প্রশাসক ও সহকারী কমিশনার(ভূমি) সাদিয়া সুলতানা বলেন,ঠিকাদার তার সিডিউল মোতাবেক কাজ করেছে। তবে ওই গর্তটির ব্যাপারে আমি দেখছি দ্রুত এর ব্যাবস্থা নিচ্ছি।



ফেসবুক কর্নার