July 14, 2026, 9:25 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

হ্যান্ডকাফ পরা মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হলো আদালতে

অভয়নগর প্রতিবেদক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নেওয়া হলো নিউ ইয়র্কের আদালতে। এসময় তার চারপাশে ছিল সশস্ত্র কড়া নিরাপত্তা। সবশেষ খবর, মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে নিরাপত্তা রক্ষীরা এরইমধ্যে পৌঁছেছে ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে।

ভেনেজুয়েলায় মার্কিন হস্তক্ষেপের বিরুদ্ধে আঞ্চলিক সার্বভৌমত্ব রক্ষার আহ্বান কিউবার
ভেনেজুয়েলায় সাম্প্রতিক মার্কিন সামরিক হস্তক্ষেপের প্রেক্ষাপটে লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সার্বভৌমত্ব রক্ষার আহ্বান জানিয়েছে কিউবা। ভেনেজুয়েলাভিত্তিক সংবাদমাধ্যম টেলেসুরের বরাতে এ তথ্য জানানো হয়েছে।
রোববার লাতিন আমেরিকা ও ক্যারিবীয় রাষ্ট্রগুলোর জোট সেলাক-এর এক জরুরি শীর্ষ সম্মেলনে বক্তব্য দেন কিউবার পররাষ্ট্রমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ। তিনি বলেন, ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ একটি ‘ঐতিহাসিক ও অস্তিত্বগত হুমকি’। যা রাজনৈতিক ও আদর্শিক বিভাজনের ঊর্ধ্বে গিয়ে পুরো অঞ্চলের জন্য ঝুঁকি তৈরি করেছে।
ব্রুনো রদ্রিগেজ আরও বলেন, লাতিন আমেরিকা কোনো বিতর্কিত ভূখণ্ড নয়। এই অঞ্চল কারও সম্পত্তি নয়, জনগণের সার্বভৌমত্বই এর একমাত্র মালিক।

ভেনেজুয়েলা ভ্রমণে নাগরিকদের সতর্ক করল রাশিয়া
ভেনেজুয়েলায় ভ্রমণ না করতে রুশ নাগরিকদের পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাস। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস’র প্রতিবেদনে বলা হয়েছে, কারাকাসে অবস্থিত রুশ দূতাবাস এ সতর্কতা জারি করেছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিয়ে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাশিয়া সরকার এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং একে ভেনেজুয়েলার বিরুদ্ধে ‘সশস্ত্র আগ্রাসনের একটি কর্মকাণ্ড’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে।

অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে যাচ্ছেন ডেলসি

ভেনেজুয়েলার নতুন অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজের শপথ গ্রহণের আনুষ্ঠানিকতা শিগগিরই অনুষ্ঠিত হতে যাচ্ছে।
যুক্তরাষ্ট্রের অভিযানে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর দেশটির সুপ্রিম কোর্ট ডেলসিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে।
তার শপথ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে ভেনেজুয়েলার জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) বার্ষিক অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে। এই আয়োজনের মাধ্যমেই নতুন বছরের জন্য দেশটির আইনসভা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ
ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করেছে। একই সঙ্গে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে বিরোধ নিষ্পত্তিতে কূটনীতি ও সংলাপের ওপরও গুরুত্বারোপ করেছে ঢাকা।
সোমবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ উদ্বেগ প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব ধরনের বিরোধ কূটনীতি ও সংলাপের মাধ্যমে সমাধান হওয়া সম্ভব।

মাদুরোকে যখন হেলিকপ্টার থেকে নামানো হয়, তখন তাকে খুঁড়িয়ে হাঁটতে দেখা যায়। তবে তার শারীরিক অবস্থার বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা ও উদ্বেগ তৈরি হয়েছে।

ম্যানহাটন কোর্টে একটি হেলিকপ্টারে নেয়া হয় মাদুরোকে। তার সঙ্গে ছিলেন এক নারী, যিনি তার স্ত্রী বলে বিভিন্ন গণমাধ্যম ধারণা করেছেন। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩৭ মিনিটে এ দৃশ্য দেখা যায়।
হেলিকপ্টার থেকে নামার সময় মাদুরোকে কয়েকজন মার্কিন মাদকবিরোধী সংস্থা ডিইএ’র এজেন্ট ঘিরে রাখেন। মাদুরো ও ওই নারী দুজনের পরনেই কারাবন্দিদের মতো পোশাক দেখা গেছে।



ফেসবুক কর্নার