June 23, 2026, 6:43 am
শিরোনাম :
কুড়িগ্রামে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণচেষ্টা: দেশীয় অস্ত্রসহ ইউপি সদস্য গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ ধানমন্ডিতে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে সাংবাদিকের উপর হামলা শাহজালালের মাজারের দানবাক্সে ৪ দিনে মিলল ১৭ লাখ ৬৫ হাজার টাকা নিষিদ্ধ সংগঠনের অপতৎপরতার প্রতিবাদে কুষ্টিয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ ৫ গোল মেসির, সমান ৪ গোল করে ২য়-৩য় অবস্থানে এমবাপ্পে-হালান্ড মেসির জোড়া গোলে নকআউটে আর্জেন্টিনা সংসদের ছুটিতে মান্দায় ছুটে আসেন এমপি ডা. ইকরামুল বারী টিপু কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী মাঠে নামলেই তিন রেকর্ড ভাঙার হাতছানি মেসির সামনে শিল্পী সমিতির নির্বাচন: সরে গিয়েও হাজির বাপ্পারাজ!

শ্রীলঙ্কায় সিয়াম-সুস্মিতা

অভয়নগর প্রতিবেদক

চলতি বছরের ঈদুল ফিতরের আনন্দে এবার রুপালি পর্দায় যুক্ত হতে যাচ্ছে রক্তচক্ষু রোমাঞ্চ। দেশের বহুল আলোচিত অভিনেতা সিয়াম আহমেদের নতুন সিনেমা ‘রাক্ষস’ মুক্তির আগেই দর্শকমনে কাঁপন ধরিয়েছে। ‘বরবাদ’ খ্যাত নির্মাতা মেহেদী হাসান হৃদয়ের নির্দেশনায়, দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে শুরু হয়েছে এই প্রতীক্ষিত সিনেমার শুটিং।
ইতোমধ্যেই শ্রীলঙ্কার উদ্দেশে উড়াল দিয়েছে ‘রাক্ষস’ টিম। যেখানে সিয়ামের সঙ্গে যোগ দিয়েছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।

জানা যায়, শ্রীলঙ্কায় টানা দুই সপ্তাহ সিনেমাটির গুরুত্বপূর্ণ কিছু দৃশ্যের চিত্রায়ণ করা হবে। গত মাসে ঢাকায় সিনেমাটির কাজ শুরু হয়েছিল, যার প্রথম লুকে সিয়ামের ভিন্নধর্মী উপস্থিতি ইতোমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। শ্রীলঙ্কায় কাজ শেষ করে ইউনিট আবার ঢাকায় ফিরবে। বাকি অংশের শুটিং এবং পোস্ট প্রোডাকশনের কাজ শেষ করে সিনেমাটি রোজার ঈদে মুক্তির জন্য চূড়ান্ত করা হবে।

প্রসঙ্গত, রাক্ষস সিনেমায় সিয়ামের বিপরীতে অভিনয় করার মাধ্যমে ঢালিউডে আত্মপ্রকাশ করতে চলেছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি। এর আগে ২০২১ সালে মুক্তি প্রাপ্ত ‘প্রেম-টেম’ সিনেমার মাধ্যমে টালিউডে অভিষেক হয় এই অভিনেত্রীর। ছবিটি পরিচালনা করেছেন অনিন্দ্য চ্যাটার্জি। এ ছাড়া চেঙ্গিজ’ ও ‘মানুষ’র মতো বড় বাজেটের সিনেমায় অভিনয় করেছেন এই সুন্দরী



ফেসবুক কর্নার