July 14, 2026, 9:24 am
শিরোনাম :
দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ জেলা প্রশাসন, চিকিৎসার ব্যয় বহনের আশ্বাস ১ আগস্ট থেকে ১৫ মাস বয়সী শিশুরা পাবে টাইফয়েড টিকা স্বাস্থ্য কমপ্লেক্সে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের দৌরাত্ম্যের অভিযোগ, ভোগান্তিতে রোগীরা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সড়ক অবরোধ শিক্ষার্থীদের জুয়ার নেশায় একসঙ্গে ১৪ জনকে বিয়ে করলেন নারী যুবদল নেতা রুবেলকে কুপিয়ে হত্যা, লাশ নিয়ে বিক্ষোভ বেহাল কলকলিয়া-চন্ডিডহর সড়ক, প্রতিদিন ঘটছে দুর্ঘটনা কোটাবিরোধী আন্দোলনে শহীদ আবু সাঈদের বিশ্ববিদ্যালয়ে এখনো কোটায় ভর্তি বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ‘দুই কোটি টাকা দেন, নইলে ব্যবসা গুটিয়ে ফেলেন’, ডেভিড ইমনের হুমকি

ভারতীয় পণ্যে শুল্ক বাড়ানোর হুঁ*শিয়ারি ট্রাম্পের

অভয়নগর প্রতিবেদক

ভারতীয় পণ্যের ওপর শুল্ক আরও বাড়ানোর হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, নয়াদিল্লি যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে তাহলে তিনি এ ব্যবস্থা নেবেন। স্থানীয় সময় রোববার (৪ জানুয়ারি) সাংবাদিকদের ট্রাম্প বলেন, “যদি রাশিয়ার তেল ইস্যু নিয়ে ভারত সহায়তা না করে তাহলে আমরা শুল্ক আরও বাড়াতে পারি।”

ভারত তাকে খুশি করতে চায় দাবি করে ট্রাম্প বলেন, “তারা আমাকে খুশি করতে চায়। মূলত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একজন ভালো মানুষ। তিনি ভালো লোক। তিনি জানতেন (রাশিয়ার তেল কেনায়) আমি খুশি ছিলাম না। আমাকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। তারা বাণিজ্য করে (তেল কেনে), এবং দ্রুত সময়ের মধ্যে তাদের পণ্যে শুল্ক বৃদ্ধি করতে পারি।”

দুই সপ্তাহ আগে ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা হয় মোদির। শুল্ক নিয়ে উত্তেজনা থাকা সত্ত্বেও তারা দুজন দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক রাখার ব্যাপারে একমত হন। কিন্তু এরপরও ট্রাম্পের কাছ থেকে এমন হুমকি এলো।

রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে ভারত বলেছে, নিজেদের জ্বালানি নিশ্চয়তা সুরক্ষার জন্য তাদের রুশ তেলের প্রয়োজন আছে।



ফেসবুক কর্নার